সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

এখনো জমেনি খুলনার পশুর হাট

খুলনার পশুর হাটে বেচাকেনা এখনো জমে ওঠেনি। ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি হওয়ায় অলস সময় কাটছে ব্যাপারীদের। তবে বিক্রি বাড়বে বলে সেই আশায় রয়েছেন।

লাইভস্টক

খুলনার পশুর হাটে বেচাকেনা এখনো জমে ওঠেনি। ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি হওয়ায় অলস সময় কাটছে ব্যাপারীদের। তবে বিক্রি বাড়বে বলে সেই আশায় রয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) খুলনার জোরাগেট, আঠারো মাইল ও তেরোখাদাসহ বেশ কয়েকটি পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

হাটগুলো ঘুরে দেখা যায়, ক্রেতাদের উপস্থিতি বেশ কম। যারা কোরবানির পশু কিনতে হাটে যাচ্ছেন তাদের অনেকে পছন্দের পশু কিনে ফিরছেন। আবার অনেকে দামদর করছেন, ঘুরে দেখছেন, পছন্দ হলে কিনবেন। তবে রাত থেকে বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা করছেন বেপারিরা।

বিক্রেতারা বলেছেন, আজ রাত এবং কাল (৬ জুন) দুদিন হাটে ক্রেতা বাড়তে পারে। এবার ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে। ৫০ হাজার থেকে শুরু করে দেড় থেকে দুই লাখ টাকার দামের গরুও রয়েছে হাটগুলোতে। তবে গত দুদিনের তুলনায় গরু বিক্রি বাড়তে শুরু করেছে।

ডুমুরিয়া থেকে জোরাগেট হাটে গরু নিয়ে আসা বেপারি মোসলেম উদ্দিন জানান, ছোট বড় আঁকারের ১৪টা গরু তিনি নিয়ে এসেছেন। দুদিনে চারটি গরু বিক্রি হয়েছে তার। ৮০-১৩০ হাজার টাকার মধ্যে গরুর দাম রয়েছে।

অন্য আরেক বিক্রেতা পান্না হাওলাদার বলেন, কোরবানির পশু বিক্রি এখনো পুরোদমে শুরু হয়নি। আজ রাত থেকে বিক্রি বাড়তে পারে। ছোট ও মাঝারি আকারের গরু বেশি খুঁজছেন ক্রেতারা। বড় গরুর দরদাম চললেও বিক্রি কম।

আঠারো মাইল হাটের বিক্রেতা খায়ের মোল্যা বলেন, মঙ্গলবার ১৯টি গরু নিয়ে এসেছি। আজ বিকেল পর্যন্ত তিনটি গরু বিক্রি হয়েছে। এবার গরুর দাম অনেক কম। কিন্তু সে তুলনায় ক্রেতা নেই। গতবার শহরের মানুষ এ হাটে ভিড় জমাতেন। কিন্তু এবার তেমন শহুরে মানুষের আনাগোনা নেই বললেই চলে।

জোড়াগেট পশুর হাটে যাওয়া জোবায়ের হোসেন বলেন, ডুমুরিয়া আর আঠারো মাইল হাট ঘুরে এখানে এলাম। একটু দাম যাচাই-বাছাই করছি। সাধ্যের মধ্যে মাঝারি সাইজের গরু খুঁজছি। পছন্দ হলে কিনে বাড়ি ফিরব।

অন্য একজন ক্রেতা ফোরকান আহমেদ বলেন, দুপুরে এসেছি। হাতে সময় নিয়ে এসেছি। দামদরে পছন্দ হলে আজকেই ক্রয় করব। তবে হাটের শেষদিন দাম কমতে পারে।

আঠারো মাইল হাটে আসা কামরুল ইসলাম বলেন, আঠারো মাইল হাটে গৃহস্থ বাড়িতে পালা গরু বেশি আসে। প্রতিবার এখানেই গরু কিনতে আসি। এবারো এসেছি, পছন্দ হলে গরু কিনবো। এবার মাঝারি সাইজের গরুর দাম একটু বেশি।

খুলনা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শরিফুল ইসলাম বলেন, খুলনায় এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৩১টি। যেখানে জেলার মোট চাহিদা ১ লাখ ৫৬ হাজার ২৮৫টি। অতিরিক্ত পশু রয়েছে ৬ হাজার ৭৪৬টি। চাহিদার তুলনায় কোরবানি যোগ্য পশুর ঘাটতি নেই।

আরিফুর রহমান/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()