সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

এক নৌকায় উঠলো ২২৭ জাতের আম!

চাঁপাইনবাবগঞ্জে একটি নৌকায় ২২৭ জাতের আম নিয়ে মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে শহরের কালেক্টরেট চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। পরে সেখনেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফল

চাঁপাইনবাবগঞ্জে একটি নৌকায় ২২৭ জাতের আম নিয়ে মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে শহরের কালেক্টরেট চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। পরে সেখনেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলায় ২২৭ জাতের আম একটি নৌকায় সাজানো হয়। এমন দৃশ্য দেখতে ভিড় করেন আম বাগানী ও দর্শনার্থীরা।

মেলায় আনারুল নামে এক স্থানীয় আম ব্যবসায়ী বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমে সেরা জানতাম। তবে এত জাতের আম আছে তা আগে জানতাম না। আজ এসে জানলাম।

আলি হাসান নামে এক দর্শনার্থী বলেন, আমের মেলা হয় শুনেছি। কিন্তু আগে কখনো দেখিনি। তাই দেখতে এসেছি। এত ধরনের আম একসঙ্গে কখনোই দেখা হয়নি। আজ দেখলাম।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, চাঁপাইনবাবগঞ্জে ৩শোর বেশি জাতের আম রয়েছে। এ আমগুলোর প্রায় সবগুলোই সুস্বাদু।

তবে এই মুহূর্তে সব গাছে আম নেই, তাই ২২৭ জাতের আম নিয়ে এই মেলা শুরু হয়েছে। আগামীতে আমরা আরও বেশি জাতের আম দিয়ে এমন মেলার আয়োজন করবো।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার বলেন, কয়েক বছর থেকেই এ জেলার আম বিদেশে রপ্তানি বেড়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে চাষিদের মনে। আশা করছি এবার আরও বেশি আম বিদেশে রপ্তানি হবে। এতে চাঙ্গা হবে জেলার অর্থনীতি। স্বাবলম্বী হবে চাষি। আমরা সেই চেষ্টাই করছি।

মেলায় বোগলা গুটি, গৌড়মতি, রানিপছন্দ, মল্লিকা, কাটিমন, মতিচুর, রাজগুটি, স্বরতি, স্যানডি, খিরশাপাত, সিন্দুরীসহ নামি-বেনামি ২২৭ রকম আমের প্রদর্শনী করা হয়। এই মেলায় ১৭টি স্টলে উদ্যোক্তারা আম দিয়ে বাানানো বিভিন্ন পদের খাবার বিক্রি করছেন।

রাপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আমকে ঘিরে নানামুখি উদ্যোগ আর সম্ভাবনার বিষয়ে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কেএম কাওছার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারসহ অন্যরা।

সোহান মাহমুদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()