সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

এক আঁটি কাঁঠাল পাতা ৩০ টাকা

গ্রামে যেসব জিনিস রাস্তায় পড়ে থাকে, বিচিত্র ঢাকা শহরে তা টাকায় কেনার পণ্য। তার বড় উদাহরণ কাঁঠাল পাতা। এই শহরে কাঁঠালের পাশাপাশি পাতাও বিক্রি হয়। তবে তা সারাবছর নয়। শুধু কোরবানির ঈদের সময়। এই সময়ে রাজধানীর অলিগলি, ফুটপাতে কাঁঠাল পাতা বিক্রি করতে দেখা যায়।

লাইভস্টক

গ্রামে যেসব জিনিস রাস্তায় পড়ে থাকে, বিচিত্র ঢাকা শহরে তা টাকায় কেনার পণ্য। তার বড় উদাহরণ কাঁঠাল পাতা। এই শহরে কাঁঠালের পাশাপাশি পাতাও বিক্রি হয়। তবে তা সারাবছর নয়। শুধু কোরবানির ঈদের সময়। এই সময়ে রাজধানীর অলিগলি, ফুটপাতে কাঁঠাল পাতা বিক্রি করতে দেখা যায়।

রামপুরা ব্রিজে উঠতেই বাম পাশে আফতাব নগর। প্রতি বছর বেশ বড়সড় করেই পশুর হাট জমে আফতাব নগরে। রামপুরা ব্রিজ থেকে আফতাব নগরের দিকে ঢুকতেই বাম পাশে সবার আগে চোখে পড়বে কাঁঠাল পাতা। সঙ্গে আছে খড়, ভুসিও। এক আঁটি কাঁঠাল পাতা হাতে নিতে বিক্রেতা বলে উঠলেন ৩০ টাকা। পরিমাণে হয়তো বাজারে লাউ শাক কিনতে গেলে এক আঁটিতে যে কটা পাওয়া যায়, তার চাইতে বেশি হবে না।

শুক্রবার (৮ জুলাই) আফতাব নগরের রাস্তায় গিয়ে দেখা যায়, গরু-ছাগলের খাবার হিসেবে কাঁঠাল পাতা, খড় ও ভুসি বিক্রি করছেন খালেদা। হাট থেকে যারাই গরু কিংবা ছাগল কিনে বাসার দিকে ফিরেন, তাদের কাছেই গরু-ছাগলের খাবার হিসেবে এসব বিক্রি করেন তিনি।

খালেদা জানান, এক আঁটি খড়ের দাম ৬০ টাকা। তিন মুঠা খড় একসঙ্গে করে ৬০ টাকায় বিক্রি করেন তিনি। কাঁঠাল পাতা এক আটি ৩০ টাকা কিংবা ২৫ টাকায়ও বিক্রি করেন। তবে তার এই ব্যবসা আজকের নয়। ১৫ থেকে ২০ বছর ধরে আফতাব নগর হাটকে কেন্দ্র করে তিনি এ ব্যবসা করেন।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার স্বামী অসুস্থ। সারাবছর বাসায়ই থাকি। কোরবানির ঈদ আসলে একটু বেচাবিক্রি করি আরকি। এই এলাকায় খড়, ভুসি বিক্রি আমিই শুরু করছি। আগে শুধু ভুসি বিক্রি করতাম। ১৫-২০ বছর আগে এ এলাকায় কোনো কিছুই আছিলো না। তখন আমার ব্যবসা আছিলো অনেক, বিক্রি হইতো ভালো। এখন মোড়ে মোড়ে লোকজন বইসা গেছে।

কাঁঠাল পাতা ও খড় কোথায় পান জানতে চাইলে খালেদা বলেন, খড়, ভুসি কিনা আনি। আর কাঁঠাল পাতা পিকআপে করে আইনা দিয়া যায়। কত হিরোইন্সি মিরোইন্সি আছে না, ওরাই কাঁঠাল পাতা কই থিকা আনে জানি না।

আফতাব নগর যেতে রাস্তার আশপাশে আরও বেশ কয়েক জায়গায় এমন কাঁঠাল পাতা বিক্রি করতে দেখা যায়। বাড্ডা-লিংকরোড, আদর্শ নগর এলাকায়ও দেখা যায় অনেকেই কাঁঠাল পাতা বিক্রি করছেন।

আদর্শ নগর গলির ভেতর এক লোককে দুপুরে দেখা যায় কাঁঠাল পাতা বিক্রি করছেন। তবে সন্ধ্যার পর গিয়ে আর পাতা পাওয়া যায়নি। জানতে চাইলে তিনি বলেন, কিছু বিক্রি হয়ে গেছে। কিছু ফালাই দিছি। খড়-ভুসি থাকে। কিন্তু কাঁঠাল পাতা তো তাজা না থাকলে আর ছাগলে খায়ও না, বিক্রিও হয় না।

এমআইএস/আরএডি/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()