সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

এক আমের চারার দাম ৫০ হাজার টাকা

ফরিদপুরে বৃক্ষমেলায় ক্রেতাদের নজর কেড়েছে একটি আমের চারা। এই চারাটি এক নজর দেখতে ভিড় করছেন অনেকে। এর দাম হাঁকা হয়েছে ৫০ হাজার টাকা। একটি চারার দাম এত কেন?

ফল

ফরিদপুরে বৃক্ষমেলায় ক্রেতাদের নজর কেড়েছে একটি আমের চারা। এই চারাটি এক নজর দেখতে ভিড় করছেন অনেকে। এর দাম হাঁকা হয়েছে ৫০ হাজার টাকা। একটি চারার দাম এত কেন?

আমের চারাটি মেলায় নিয়ে আসা ফরিদপুর নার্সারির ম্যানেজার আফজাল হোসেন জাগো নিউজকে জানান, এটি থাইল্যান্ডের 'চিয়াং মাই' জাতের বিদেশি আম। একেকটা আমের ওজন প্রায় ৭০০-৮০০ গ্রাম। এটি এক কেজি পর্যন্ত হয়। এ আমের কেজি চার হাজার টাকা।

সরেজমিনে দেখা যায়, ব্রহ্মসমাজ রোডে বৃক্ষমেলায় বেশ কয়েকটি নার্সারি স্টল দিয়ে তাদের বিভিন্ন ধরনের চারা বিক্রি করছেন। স্টলগুলোর মধ্যে ফরিদপুর নার্সারির স্টলটিতে রাখা আমের চারাটির দাম বলা হচ্ছে ৫০ হাজার টাকা।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ফরিদপুর নার্সারি নামের স্টলটিতে আমের চারায় থোকায় থোকায় ঝুলছে রঙিন আম। আমগুলো দেখতে সুন্দর ও লম্বা আকৃতির। এটি মানুষের নজর কাড়ছে।

আমের চারাটি দেখতে আসা মো. শাহিনুজ্জামান খান জাগো নিউজকে বলেন, খবর শুনে বিদেশি জাতের আমগাছ দেখতে এলাম। গাছটি ছোট হলেও আমগুলো বেশ বড়। স্বচক্ষে দেখে ভালো লেগেছে। গাছটি কিনে বাড়ি নিয়ে লাগাতে পারলে ভালো হতো, কিন্তু দাম বেশি।

ফরিদপুর নার্সারির ম্যানেজার আফজাল হোসেন বলেন, শোভারামপুর এলাকার বাসিন্দা ফরিদপুর নার্সারি মালিক আক্কাস হোসেন গাছটি বিদেশ থেকে সংগ্রহ করেছেন। এটি থাইল্যান্ডের 'চিয়াং মাই' জাতের আম গাছ। যার বয়স প্রায় তিন বছর। এ আম খেতে খুবই সুস্বাদু ও রসালো। প্রতিটি আম প্রায় এক ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আমের রং অনেকটাই গোলাপি।

তিনি আরও বলেন, এবছর গাছটিতে প্রায় ২৫-৩০টি আম ধরেছে। আগামীতে আরও বেশি ধরবে। একেকটা আমের ওজন প্রায় ৭০০-৮০০ গ্রাম। এটি এক কেজি পর্যন্ত হয়। এ আমের কেজি ৪ হাজার টাকা। সব মিলিয়ে এ কারণে চারাটির মূল্য ৫০ হাজার টাকা। মেলায় ফল গাছের মধ্যে এ গাছটির দাম সর্বোচ্চ।

এ বিষয়ে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, জানামতে থাইল্যান্ডের চিয়াংমাই এলাকার নামানুসারে এই আমের নামকরণ করা হয়েছে। এ জাতের আম দেশি আমের চাইতে সাইজে একটু বড় হয়। এটা দেখতে সুন্দর ও খেতে মিষ্টি। এ জাতের আমের ফলনও বেশ ভালো।

এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()