সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাটে ক্রেতা সংকট

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআচড়া-সাতমাইল পশুহাট দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট নামেই পরিচিত। এ হাটে ঝিকরগাছা, কলারোয়া, চৌগাছা, শার্শা, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহসহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে গরু আসে। অন্যান্য বছর ভারত থেকেও হাজার হাজার পশু আসতো। বিএসএফের কড়াকড়িতে এবার ভারতীয় গরু না

লাইভস্টক

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআচড়া-সাতমাইল পশুহাট দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট নামেই পরিচিত। এ হাটে ঝিকরগাছা, কলারোয়া, চৌগাছা, শার্শা, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহসহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে গরু আসে। অন্যান্য বছর ভারত থেকেও হাজার হাজার পশু আসতো। বিএসএফের কড়াকড়িতে এবার ভারতীয় গরু না এলেও দেশে উৎপাদিত খামারি গরু আসছে হাটে।

তবে বন্যাসহ বিভিন্ন দুর্যোগের কারণে বাইরের ব্যাপারী কম আসায় লোকসানের মুখে পড়েছেন খামারি ও ব্যবসায়িরা। গরুর আমদানি বাড়লেও দাম নিয়ে হতাশ তারা। ছোট-বড় গরুতে জমজমাট হাট। তবে এবার পশুর দাম কম। বিক্রেতাদের সমাগম থাকলেও নেই ক্রেতা। হাট মালিক কর্তৃপক্ষ বলছে, উত্তরাঞ্চলে বন্যার প্রভাবে এবার হাটে ক্রেতা কম।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মেহেরপুর, শরীয়তপুর, ঢাকা ও চট্টগ্রাম থেকে কিছু ব্যাপারী এলেও গরুর বাজার মন্দা থাকায় তারা বেশি পশু কিনছেন না। লোকসান পোষাতে ঢাকার বাজার ধরতে অপেক্ষা করছেন তারা।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় বছর পাঁচেক আগেও এই হাটে প্রচুর ভারতীয় গরু আসতো। কিন্তু জেলায় গরু মোটাতাজাকরণে কৃষকরা আগ্রহী হওয়ায় এখন আর তেমন আসে না। সাতমাইলের এই হাটে এবার খামার ও বাড়িতে মোটাতাজা করা দেশি গরুর পাশাপাশি হরিয়ানা, সিন্ধি, বুগদায়, ফ্রিজিয়ান, জার্সি, পাকিস্তানিসহ নানা জাতের গরু উঠেছে।

ঝিকরগাছা উপজেলার বারবাকপুর এলাকার ক্রেতা ইসলাম আলী বলেন, 'কোরবানির জন্য গরু কিনতে দু-তিন হাট ঘুরেছি। গরুর সাইজ অনুযায়ী বিক্রেতারা বেশি দাম হাঁকছেন। গতবছর যে গরু ৭০ হাজারে কিনেছি, এবার তার দাম বলছেন এক লাখের বেশি।'

শার্শার বালুন্ডা এলাকার আল মামুন বলেন, 'মোটামুটিরকম একটি গরু পছন্দ হয়েছে। বাজেট ৭০ হাজার। কিন্তু তারা লাখের নিচে নামতে চাইছেন না।'

আবু তালেব নামের আরেক ক্রেতা বলেন, 'বেশ সুন্দর গরু পেয়েছি একটা। কিন্তু দেড় লাখের নিচে বিক্রি করবে না। আমি এক লাখ পর্যন্ত দাম বলেছি। বিকেল পর্যন্ত দেখবো, দামে পোষালে আজই নিয়ে যাবো। নইলে শনিবারের হাটে আরেক দফা আসবো।'

ক্রেতা কম হওয়ায় হাট ডেকে বিপাকে পড়েছেন বলে জানান বাগআঁচড়া সাতমাইল পশুর হাট ইজারাদার ইলিয়াস কবির বকুল।

তিনি বলেন, 'প্রায় ১৩ কোটি টাকায় হাট ডেকেছি। কিন্তু ক্রেতা কম। এজন্য হতাশা বাড়ছে। অন্যান্য বছর কোরবানির ঈদকে সামনে রেখে হাটে প্রচুর পশু আমদানি হয়। অথচ গত দুহাটে বেচাকেনা হয়েছে ১০ হাজার গরু। এ বছর হাটে আশানুরূপ গরু আসেনি।'

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল জানান, নিরাপদে যাতে পশু বেচাকেনা হয় সেজন্য হাট তদারকি করা হচ্ছে। সবাইকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে।

জামাল হোসেন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()