সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

দৈনিক ভিটামিন সি খেলে শরীরে যা ঘটে?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি'র এর গুরুত্ব অনেক। বিশেষ করে লেবু ও আমলকিতে থাকে সবচেয়ে বেশি ভিটামিন সি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভিটামিন সি একাধিক উপকার করে। পাশাপাশি এটি ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধেও লড়াই করে।

ফসল

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি'র এর গুরুত্ব অনেক। বিশেষ করে লেবু ও আমলকিতে থাকে সবচেয়ে বেশি ভিটামিন সি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভিটামিন সি একাধিক উপকার করে। পাশাপাশি এটি ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধেও লড়াই করে।

পাশাপাশি হাড় ও দাঁতের জন্যও ভিটামিন সি অনেক উপকারী। এটি ত্বকের টিস্যুর গঠনেও সরাসরি অংশ নেয়। যেকোনো ক্ষত খুব তাড়াতাড়ি সাড়িয়ে তুলতেও এই ভিটামিনের বিকল্প নেই। অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ক্ষতিকর ফ্রি-রেডিকেল থেকেও রক্ষা করে এটি।

কোমল, মসৃণ ও সুন্দর ত্বক চাইলে শুধু রূপচর্চাই নয়, পাতেও রাখতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। কোলাজেন ত্বককে টানটান রাখতে সাহায্য করে। নিয়মিত ভিটামিন সি খেলে ত্বকের বলিরেখা দূর হয় ও উজ্জ্বলতা বাড়ে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতেও ভিটামিন সি'র ভূমিকা আছে।'নিউরোট্রান্সমিটার' উৎপাদনে এই ভিটামিন সাহায্য করে।

মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও এই ভিটামিনের ভূমিকা আছে। এছাড়া হতাশা ও উদ্বেগের মতো সমস্যায় মন ভাল রাখতে ভিটামিন সি'র ভূমিকা আছে।

ভিটামিন সি আয়রনের শোষণে সাহায্য করে। অ্যানিমিয়ার সমস্যা যারা ভূগছেন তাদের জন্য আয়রনের বিশেষ প্রয়োজন। তারা খাদ্যতালিকায় ভিটামিন সি-সমৃদ্ধ ফল ও খাবার অবশ্যই রাখুন।

ভিটামিস সি সমৃদ্ধ ফল চোখ ভালেঅ রাখতে সাহায্য করে। এই ভিটামিন বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমায়। চোখের প্রদাহজনিত সমস্যা কমাতে ভিটামিন সি অপরিহার্য। এছাড়া দ্রুত ছানি পড়ার সমস্যা প্রতিহত করে এই ভিটামিন।

কোলাজেন সংশ্লেষে সাহায্য করে ভিটামিন সি রক্তনালির দেওয়াল দৃঢ় করতে সাহায্য করে। হার্টের স্বাস্থ্য ভালো রাখে। হাইপারটেনশনের ঝুঁকি কমে।

কেটে-ছিঁড়ে গেলে দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে ভিটামিন সি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি খেলে ছোটখাটো সংক্রমণ এড়ানো যায়।

ভিটামিন সি'র অ্যান্টি অক্সিডেন্ট ফুসফুসের প্রদাহ ও সংক্রমণ কমাতে সাহায্য করে। ফলে ফুসফুস ভালো রাখতেও ভিটামিন সি সমৃদ্ধ ফল ও খাবার খেতে পারেন।

প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি'সমৃদ্ধ ফল ও শাকসবজি রাখলে সহজেই এর দৈনিক চাহিদা পূরণ করা সম্ভব। ভিটামিন সি পানিতে দ্রবণীয় বিধায় এটি শরীরে সঞ্চিত থাকে না। এই ভিটামিন প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে তা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়।

তাই প্রতিদিনই নির্দিষ্ট পরিমাণে ভিটামিন সি গ্রহণ করা আবশ্যক। যেমন- শিশুদের ক্ষেত্রে ৩০-৩৫ মিলিগ্রাম, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৪৫ মিলিগ্রাম, গর্ভবতী নারীদের ক্ষেত্রে ৫৫ মিলিগ্রাম ও প্রসূতি মায়েদের ক্ষেত্রে ৭০ মিলিগ্রাম করে ভিটামিন সি প্রতিদিনই দৈনন্দিন খাদ্যের সঙ্গে গ্রহণ করতে হয়।

লেবু, আমলকি ছাড়াও পেয়ারা, ব্রকোলি, স্ট্রবেরি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পালং শাকে থাকে ভিটামিন সি। প্রতিদিনের খাবারের তালিকায় টাটকা সবজি ও ফল রাখলে শরীর পর্যাপ্ত ভিটামিন সি পায়।

সূত্র: হেলথলাইন

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()