সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

দীর্ঘদিন লিচু সংরক্ষণ করবেন যেভাবে

সানজানা রহমান যুথী

ফল

সানজানা রহমান যুথী

গ্রীষ্মকালীন ফলের মধ্যে কম-বেশি সবারই লিচু খুবই পছন্দ। গ্রীষ্মের খরতাপে কয়েকটি লিচু খেলে যেন পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। তাই অনেকেই একসাথে তিন-চার দিনের জন্য প্রচুর পরিমাণে লিচু কিনে ফেলেন। কিন্তু পরের দিন থেকেই তা নষ্ট হতে শুরু করে।

বিশেষ করে ফলের দোকানিরা একদিনে সব লিচু বিক্রি করতে পারেন না। পরদিন হয়তো তা নষ্ট হতে শুরু করে। এর কারণ হলো, বেশিরভাগ মানুষই লিচু সংরক্ষণের সঠিক পদ্ধতি জানেন না। যদি ভালোভাবে সংরক্ষণ করা যায়, তাহলে আপনি বাড়িতে রেখে আরও কয়েকদিন লিচু খেতে পারবেন।

নিচে কয়েকটি টিপস দেওয়া হলো, যেগুলো অনুসরণ করলে আপনি লিচুকে কয়েকদিন পর্যন্ত টাটকা রাখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কী কী উপায়ে লিচু সংরক্ষণ করবো।

ডাঁটা ভাঙবেন নাআপনি কি কখনো খেয়াল করেছেন, দোকানদার কেন লিচু ডাঁটা ও পাতাসহ বিক্রি করেন? যদি না করে থাকেন, তবে জানিয়ে রাখি যে, ডাঁটা ভাঙলে লিচু খুব দ্রুত নষ্ট হতে শুরু করে। এ কারণে দোকানদার ডাঁটা না ভেঙেই লিচু দেন। আপনি চাইলে টিপসটি অনুসরণ করতে পারেন। এর জন্য বাজার থেকে লিচু কেনার পর ডাঁটা না ভেঙেই ঠান্ডা জায়গায় বা পানিতে রেখে দিন। এতে লিচু দ্রুত নষ্ট হবে না।

প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন নাদোকানদার সাধারণত লিচু প্লাস্টিকের ব্যাগে দিয়ে থাকেন। কিন্তু আপনি কি সেই ব্যাগেই লিচু সংরক্ষণ করেন? প্লাস্টিক ব্যাগে লিচু দ্রুত গরম হয়ে যায়, ফলে তা দ্রুত নষ্ট হয়। তাই বাড়িতে আনার পর সঙ্গে সঙ্গে প্লাস্টিক ব্যাগ থেকে বের করে ফেলুন এবং ঠান্ডা কোনো জায়গায় রেখে দিন। মাটিতে পাতা বিছিয়ে বা কাগজে ঢেকে রাখলে আরও ভালো। এভাবে রাখলে লিচু ২ থেকে ৩ দিন পর্যন্ত টাটকা থাকবে।

লিচু কেনার সঠিক সময়সাধারণভাবে বলা হয়ে থাকে, মৌসুমের প্রথম বা দ্বিতীয় বৃষ্টির আগে লিচু খাওয়া ঠিক নয়। এর কারণ হলো—বৃষ্টির পানি লিচুর মধ্যে থাকা অতিরিক্ত অ্যাসিড অনেকটা পরিমাণে কমিয়ে দেয়। প্রাকৃতিক পানি শুধু লিচুকে সুস্বাদুই করে না বরং তা স্বাস্থ্যকরও করে তোলে। তাই আজও অনেক গ্রামবাসী ও মফস্বলের মানুষ বৃষ্টির জন্য অপেক্ষা করেন। কারণ তখন লিচু আরও মিষ্টি হয়ে ওঠে।

পানি ব্যবহার করুনলিচুকে দুই থেকে তিন দিন টাটকা রাখতে ঠান্ডা পানি ব্যবহার করা যেতে পারে। বাজার থেকে লিচু কেনার পর বাড়িতে এনে একটি পাত্রে পানি ভর্তি করে তাতে লিচু ভিজিয়ে রাখুন। এতে লিচুর মধ্যে থাকা অতিরিক্ত উপাদানগুলো দূর হয়ে যায় এবং তা স্বাস্থ্যসম্মত হবে।

সাথে সাথে ফ্রিজে রাখবেন না বাজার থেকে লিচু এনে সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখবেন না। এতে লিচু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এর পরিবর্তে প্রথমে লিচু ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করুন, তারপর ফ্রিজে রাখুন।

লিচুর জ্যাম বা আচারলিচু যেহেতু দীর্ঘদিন ভালো থাকে না। তাই আপনি চাইলেই লিচুর তৈরি ভিন্নধর্মী আচার বা জ্যাম তৈরি করে নিতে পারেন।

এ ছাড়া নিজেদের গাছের লিচু একসঙ্গে পেকে গেলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। যদিও লিচু বেশিদিন সংরক্ষণ করা যায় না। তারপরও এভাবে যতদিন ভালো রাখা যায়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()