সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

দিনে ৭০০ টাকার খাবার খাওয়া বাদশার দাম ১০ লাখ

ঈদুল আজহার আর অল্প কিছুদিন বাকি। এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গরুর খামারিরা। দেখা মিলছে বড় বড় বাহারি সব নামের গরুর। এরমধ্যে এবার কোরবানির হাট মাতাচ্ছে বাদশাহ। ২৫ মণ ওজনের হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। রূপগঞ্জে সাপ্তাহিক হাট ছাড়া এখন পর

লাইভস্টক

ঈদুল আজহার আর অল্প কিছুদিন বাকি। এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গরুর খামারিরা। দেখা মিলছে বড় বড় বাহারি সব নামের গরুর। এরমধ্যে এবার কোরবানির হাট মাতাচ্ছে বাদশাহ। ২৫ মণ ওজনের হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। রূপগঞ্জে সাপ্তাহিক হাট ছাড়া এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পশুর হাট না বসলেও এরইমধ্যে আলোচনায় এসেছে বাদশা।

এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে পশুর মালিক ও খামারিরা লালন-পালন করা গরুগুলোকে বিভিন্ন নামে নামকরণ করছেন। বিশালদেহী বাদশা নামের গরুটি এ তালিকায় অন্যতম। আকারে বিশাল হলেও স্বভাবে খুবই ধীরস্থির। দীর্ঘ পরিচর্যার পর আকর্ষণীয় এ কোরবানির পশুটি এখন বিক্রির উপযোগী হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় প্রায় ১ হাজার ৫৫৪টি ছোট-বড় খামারে ১৫ হাজার ৮৮৭টি পশু প্রস্তুত রয়েছে। যা চাহিদার তুলনায় প্রায় ৪০০টি পশু বেশি। স্থানীয় চাহিদার অতিরিক্ত পশু প্রস্তুত থাকলেও কোরবানির হাট কাঁপানোর মতো গরুর সংখ্যা খুবই কম। এরমধ্যে অন্যতম বাদশা। এটিকে প্রস্তুত করেছে উপজেলার ভুলতা এলাকার গাউছিয়া ডেইরি ফার্ম। আকর্ষণীয় এই গরুটি দেখতে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা।

বিশালাকারের গরুটি দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে আসছে মানুষ। গরুটির সঙ্গে অনেকেই ছবি ও ভিডিও ধারণ করছেন। আবার কেউ কেউ এগুলো ফেসবুকেও পোস্ট করছেন।

গাউছিয়া ডেইরিতে গিয়ে দেখা গেছে, রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে বাদশা। গাড় সাদা রঙের গরুটির যেমন গঠন, তেমনই স্বাস্থ্য। তবে চুপচাপ শান্ত স্বভাবের। সাড়ে ৩ বছরের গরুটির নাম রাখা হয়েছে বাদশা। গরুটি প্রায় ৮ফুট লম্বা, উচ্চতা ৫ ফুট। এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।

প্রতিদিন গরুটির খাদ্য তালিকায় থাকে গমের ভুসি, ধানের খড়, ছোলা ভাঙা, ভুট্টা ভাঙা, সয়াবিন খৈল আর কাঁচাঘাস। গরুটি দিনে ৭০০ টাকার খাবার খায়। এরই মধ্যে বিভিন্ন ক্রেতা ও ব্যাপারীরা সাড়ে ৬ লাখ থেকে ৭ লাখ পর্যন্ত দাম উঠিয়েছেন।

গাউছিয়া ডেইরির ম্যানেজার সোহেল রানা জাগো নিউজকে বলেন, বাদশাহর খাবারের পেছনে সাড়ে তিন বছরে খরচ হয়েছে প্রায় ৫ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া শ্রমিক বাবদ আরও প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে। সবমিলিয়ে বাদশাকে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করতে প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা খরচ পড়েছে।

তিনি আরও বলেন, এবারের ঈদে কোরবানির জন্য ৬০টি গরু প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে বাদশা সবচেয়ে আকর্ষণীয়। বাদশাকে অনেকে দেখছেন, দামও বলছেন। তবে সরাসরি খামার থেকে যদি কেউ কেনে তাহলে বিক্রি করবো। নইলে উপজেলার পশুর হাটের উঠাব। তবে আমরা ৯ থেকে ১০ লাখ টাকার ভেতর গরুটি বিক্রি করতে চাচ্ছি। কারণ গরুটি লালন-পালন করতে আমাদের বেশ খরচ হয়েছে।

গরুটির এমন নামকরণের বিষয়ে জানতে চাইলে সোহেল রানা বলেন, গরুটির ছোটবেলা থেকেই বাদশার মতো ভাব ছিল। এই প্রতিষ্ঠানের কর্ণধার গাউছিয়া কর্পোরেশনের মালিক দিপু ভুইয়া সাহেব আদর করেই তার নাম রাখেন বাদশা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রিগান মোল্লা জাগো নিউজকে বলেন, উপজেলায় চাহিদার তুলনায় খামারি পর্যায়ে অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে। হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু পালনে বেশিরভাগ মানুষ আগ্রহী নয়। তবে গাউছিয়া ডেইরি এই জাতের গরু পালন করে সফল হয়েছে। খামারিদেরকে প্রাণিসম্পদ দপ্তর থেকে বছরজুড়ে নানাভাবে সহযোগিতা দেওয়া হয়েছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()