সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

দিনাজপুরে লিচুর শাখায় মুকুলের সমারোহ

গাছে গাছে মুকুলের ব্যাপক সমারোহ দেখে বাম্পার ফলন হবে এমন আশায় লিচু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরে চাষিরা। আবহাওয়া লিচুর জন্য উপযোগী হওয়ায় স্বস্তিতে রয়েছেন জেলার বাগান মালিক ও লিচু চাষিরা।

ফল

গাছে গাছে মুকুলের ব্যাপক সমারোহ দেখে বাম্পার ফলন হবে এমন আশায় লিচু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরে চাষিরা। আবহাওয়া লিচুর জন্য উপযোগী হওয়ায় স্বস্তিতে রয়েছেন জেলার বাগান মালিক ও লিচু চাষিরা।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় লিচুর চাষ হওয়া জমির পরিমাণ ৫ হাজার ৭৮৭ হেক্টর। যা গত বছরের তুলনায় ১০৭ হেক্টর বেশি। জেলায় লিচু বাগান আছে ৫ হাজার ৪১৮টি। ১৩ উপজেলায়ই লিচু চাষ হলেও সদর, বিরল ও চিরিরবন্দর উপজেলার লিচু সেরা।

সবচেয়ে বেশি চাষ হয় বিরল উপজেলায়। এ উপজেলায় আড়াই হাজার হেক্টরের বেশি জমিতে লিচু চাষ করা হয়। ছোট-বড় মিলিয়ে বাগানের সংখ্যা প্রায় ২ হাজার। এবার জেলায় প্রায় ৩২ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় অনেকে বাণিজ্যিকভাবে লিচু চাষে আগ্রহী হচ্ছেন। প্রতি বছরই লিচু চাষের জমি বাড়ছে। শুধু তা-ই নয়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো গত বছর দিনাজপুরের লিচু রপ্তানিও করা হয়। এখন ফলটি বৈদেশিক মুদ্রা আয়েরও উৎস।

লিচু চাষি ও বাগান মালিকেরা জানান, গত বছর বিরূপ আবহাওয়ায় লিচুর ফলন কমে হয়েছিল। মাত্রাতিরিক্ত তাপ ও পশ্চিমা উষ্ণ বাতাসের কারণে যে সময়ে লিচুতে রং লাগে; সে সময়ের আগেই অধিকাংশ লিচু গাছই ঝলসে যায়। গত বছর অন্তত ৪০ শতাংশ লিচু ঝলসে যাওয়ার কারণে লোকসানে পড়েছিলেন চাষি ও বাগানিরা। এবার লিচু গাছে মুকুল সন্তোষজনক। যে হারে মুকুল এসেছে; তাতে আবহাওয়া অনুকূলে থাকলে হাসি ফুটবে চাষিদের মুখে।

আরও পড়ুন

সদর উপজেলার মাসিমপুর ও বিরলের মাধববাটি ও চিরিরবন্দর লিচু চাষের জন্য বিখ্যাত। দিনাজপুরে মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না থ্রি, গোলাপি, কাঁঠালি জাতের লিচু চাষ হয়ে থাকে। তবে বেদানা জাতের লিচুই এখনো সারাদেশে জনপ্রিয়। গত কয়েক দিন সদর উপজেলার মাসিমপুর ও বিরলের মাধববাটিসহ বেশ কয়েকটি এলাকার লিচু বাগান ঘুরে দেখা যায়, গাছগুলো হলুদাভ মুকুলে ছেয়ে গেছে। গাছের গোড়া আগাছামুক্ত করে সেচ দেওয়ার পাশাপাশি বিভিন্ন জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

সদরের মাসিমপুরের লিচু চাষি নজরুল ইসলাম বলেন, 'দেড় হাজার গাছের দুটি বাগান লিজ নিয়েছি ৫ বছরের জন্য। গত বছর মুকুলের বদলে গাছে সবুজ পাতার সমারোহ ছিল। তার ওপর প্রচণ্ড তাপে লিচু জ্বলে গিয়ে ক্ষতি হয়েছে। তবে এবার যে হারে মুকুল এসেছে, তাতে যদি খরা বা তাপ বেশি না হয়; তাহলে ক্ষতি পুষিয়ে যাবে।'

বিরল উপজেলার মাধববাটির লিচু চাষি আমজাদ হোসেন জানান, তার দুটি বাগান আছে। এবার মুকুল বেশি। গত বছর লোকসান গুনেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে তা পুষিয়ে নিতে পারবেন। সপ্তাহখানেকের মধ্যে সব গাছে গুটি আসবে। তখন ছত্রাকনাশক দেওয়া হবে। আশা করা যায় এবার ফলন ভালো হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, 'দিনাজপুরের লিচু সুস্বাদু ও রসালো। দেশব্যাপী এর চাহিদাও আছে। গত বছর তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে কিছু গাছের ফসল নষ্ট হয়েছিল। এবার সময়মতো এবং বেশি মুকুল এসেছে। জেলায় ৩০ হাজার মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।'

তিনি বলেন, 'সঠিক নিয়মে পানি ও সার ব্যবস্থাপনা লিচুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুকুল ধরে রাখা, ছত্রাকমুক্ত রাখা, পরিমাণ মতো অনুখাদ্য, সার প্রয়োগ করতে কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতি ইউনিয়নে মাঠপর্যায়ে কর্মকর্তারা কাজ করছেন। যাতে লিচু চাষি ও বাগানিরা কোনো সমস্যায় না পড়েন।'

এমদাদুল হক মিলন/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()