সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৭৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো লিচু। তবে এখনো পরিপূর্ণ লাল হয়নি। তারপরও ভালো দাম পেতে বাজারে লিচু তোলা শুরু করেছেন চাষি, বাগানি ও ব্যবসায়ীরা। দিনাজপুর শহরের লিচুর সবচেয়ে বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে লিচু বিক্রি হতে দেখা গেছে।

ফল

গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো লিচু। তবে এখনো পরিপূর্ণ লাল হয়নি। তারপরও ভালো দাম পেতে বাজারে লিচু তোলা শুরু করেছেন চাষি, বাগানি ও ব্যবসায়ীরা। দিনাজপুর শহরের লিচুর সবচেয়ে বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে লিচু বিক্রি হতে দেখা গেছে।

মাদ্রাজি জাতের ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকায়। এছাড়া অন্য কোনো জাতের লিচুর দেখা মেলেনি। চাষি ও ব্যবসায়ীরা বলছেন, এবার লিচুর দাম ভালো।

'লিচুর রাজ্য' হিসেবে পরিচিত দিনাজপুর। সরেজমিন দেখা গেছে, শহরের বিভিন্ন মোড়ে ও বাজারে সবুজ পাতা বিছিয়ে তার ওপর স্তূপ করে বিভিন্ন লিচু সাজিয়ে রেখেছেন চাষি ও বাগানিরা। চলছে বিক্রেতাদের হাঁকডাক।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকারিতে এক হাজার মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে ২২০০-২৫০০ টাকায়। খুচরা বিক্রি হচ্ছে ২৫০০-৩৫০০ টাকা। অর্থাৎ ২৫০-৩৫০ টাকায় মিলছে ১০০ লিচু।

বাহাদুর বাজারের দিনাজপুর ফল ভান্ডারের মালিক লিটন হোসেন জাগো নিউজকে বলেন, 'বাজারে বিচ্ছিন্নভাবে কিছু লিচু উঠতে শুরু করেছে। আমরা কিনে বিক্রি করছি। দামও ভালো। এই দাম থাকলে বাগানমালিক, চাষি, ব্যবসায়ী সবাই লাভের মুখ দেখতে পারবেন।'

তিনি বলেন, সপ্তাহখানেক পর বাজারে সব জাতের লিচু উঠবে। তখর লিচুর বাজার কেমন থাকে সেটাই দেখার বিষয়।

শহরের বাসিন্দা শরিফ বলেন, 'নতুন লিচু বাজারে উঠেছে। তাই কিনলাম। ১০০ লিচু ৩৫০ টাকায় কিনেছি। মাদ্রাজি লিচুর দানাও ভালো।'

একটি বীমা অফিসের কর্মচারী খায়রুল ইসলাম। বাহাদুর বাজারে এসেছিলেন লিচু কিনতে। তিনি জাগো নিউজকে বলেন, 'বাজারে যে লিচু এসেছে তাতে এখনো পুরোপুরি রং আসেনি। তারপরও ৫০টি লিচু নিলাম ১৭০ টাকায়।' শমসের আলী নামের আরেকজন বলেন, 'বাজারে লিচু উঠেছে দেখে ছেলেমেয়েরা বায়না ধরেছিল। তাই কিনতে হলো। তবে দাম বেশি মনে হচ্ছে। ১০০ মাদ্রাজি লিচু নিলাম ৩৫০ টাকায়। যা গতবার ছিল ২০০ টাকা।'

লিচু চাষি নজরুল ইসলাম বলেন, আমার বাগানে মাদ্রাজি ও বোম্বাই লিচু আছে। এরমধ্যে মাদ্রাজি লিচু ভেঙেছি। এবার দাম ভালো পাচ্ছি। এরকম দাম থাকলেই চাষিরা লাভের মুখ দেখতে পাবেন।

গতবছর ৩০ টন লিচুর ফলন হয়েছিল জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান বলেন, গতবার বাজারমূল্য ছিল প্রায় ৮০০ কোটি টাকা। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫ টন। এবার উৎপাদনে সেচ খরচ ও পরিচর্যা খরচ বেড়েছে। তাই দামও একটু বেশি হবে। আনুমানিক এক হাজার থেকে এক হাজার ২০০ কোটি টাকার লিচু বেচাকেনা হবে।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()