সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

দিনাজপুরে গোলাপি ও এলাচি জাতের নতুন লিচু

দিনাজপুরে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, কাঁঠালি, চায়না থ্রি জাতের লিচুর সঙ্গে নতুন করে চাষ হচ্ছে গোলাপি ও এলাচি জাতের লিচু। রসে ভরপুর এ লিচুর শাঁস মোটা। তাই খেতে সুস্বাদু। মন মাতানো ঘ্রাণে একেকটি লিচুর আকার রসগোল্লার মতো।

ফল

দিনাজপুরে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, কাঁঠালি, চায়না থ্রি জাতের লিচুর সঙ্গে নতুন করে চাষ হচ্ছে গোলাপি ও এলাচি জাতের লিচু। রসে ভরপুর এ লিচুর শাঁস মোটা। তাই খেতে সুস্বাদু। মন মাতানো ঘ্রাণে একেকটি লিচুর আকার রসগোল্লার মতো।

কৃষি বিভাগ জানায়, জেলায় এবার লিচু চাষ হওয়া জমির পরিমাণ ৫ হাজার ৭৮৭ হেক্টর। যা গত বছরের তুলনায় ১০৭ হেক্টর বেশি। জেলায় লিচু বাগান আছে ৫ হাজার ৪১৮টি। এবার প্রায় ৩৫ হাজার মেট্রিক টন লিচু উৎপান হবে। লিচু বিক্রি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার আইলিয়াপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের অ্যাডভোকেট জাকির হোসেনের বাগানে গোলাপি লিচুর ৭টি ও এলাচি লিচুর ৩টি গাছ আছে। এ লিচু আর কোথাও চাষ হয় কি না, তা কেউ নিশ্চিত করতে পারেননি। দেশে এ লিচু চাষের কোনো তথ্য পাওয়া যায়নি। ১৩ বছর আগে লাগানো ১০টি গাছে ৩ বছর ধরে ফলন পাচ্ছেন তিনি।

অ্যাডভোকেট জাকির হোসেন জানান, তার বাগানে সব জাতের লিচু গাছ আছে। তবে ১৩ বছর আগে সদর উপজেলার সিকদারহাটের নার্সারি ব্যবসায়ী সানোয়ার হোসেন বেনাপোল সীমানা দিয়ে ভারতের নতুন জাতের ১০টি চারা আনেন। যে লিচু বাংলাদেশের কোথাও চাষ হয় না। জাতের নাম গোলাপি ও এলাচি। গাছগুলো লাগানোর দীর্ঘদিনেও ফলন না পেয়ে কেটে ফেলার সিদ্ধান্ত নেন। কিন্তু বাগানের মালি গাছগুলো কাটতে দেননি।

আরও পড়ুন

এরপর গত ৩ বছর ধরে গাছগুলোতে লিচু ধরছে। বোম্বাই ও বেদানা লিচুর সঙ্গে এ লিচু পাকে। সাধারণত ৫০ ও ১০০ লিচুর আঁটি বাঁধা হয়। কিন্তু গোলাপি ও এলাচি লিচুর আকার এত বড় যে, ২৫টির বেশি আঁটি বাঁধা যায় না। দামও অনেক বেশি। গত বছর একেকটি লিচু বিক্রি করেছেন ২৩ টাকা পিস হিসেবে।

এবারও তার বাগানে ১০টি গাছে প্রচুর লিছু এসেছে। বিভিন্ন কোম্পানি লিচুগুলো কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে। এর আগে একটি কোম্পানি সব লিচু কিনে নিয়েছিল। আগামী ৭-৮দিনের মধ্যে এ লিচু গাছ থেকে নামিয়ে নেওয়া হবে।

অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, 'এই জাতের লিচু দেশের কোথাও চাষ হয় বলে আমার জানা নেই। গোলাপি ও এলাচি লিচু চাষে ধৈর্য লাগে। কারণ অন্য জাতের লিচু তিন-চার বছরের মধ্যে ফলন পাওয়া গেলেও এর ফল পেতে কমপক্ষে ১০ বছর অপেক্ষা করতে হয়। যদি কেউ চারা চান, তাহলে আমি সরবরাহ করবো।'

এ ব্যাপারে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান বলেন, 'আমরা গোলাপি ও এলাচি লিচু চাষের খবর শুনেছি। দেশে গোলাপি ও এলাচি জাতের লিচু কোথাও চাষ হয় কি না জানা নেই। খুব দ্রুতই আমরা এ লিচু সম্পর্কে খোঁজ-খবর নেবো।'

এমদাদুল হক মিলন/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()