সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ডিজিটাল সয়েল সেন্সর কৃষির নতুন দিগন্ত

বাংলাদেশের কৃষিতে স্মার্ট প্রযুক্তির নতুন দিগন্ত! জিনিয়াস ফার্মস লিমিটেড উদ্ভাবিত কৃষিতে এআই প্রযুক্তিতে ফসলের রোগ ও পোকামাকড় শনাক্তকরণ এবং সমাধানের ডিজিটাল সিস্টেম ডা. চাষীর সফল আবিষ্কার ও বাস্তবায়নের পর, আরও একটি দেশি ইনোভেশন আইওটি প্রযুক্তিতে মাটি বিশ্লেষণ করে লোকেশন বেইজ রিয়াল টাইম সার সুপারি

এগ্রোটেক

বাংলাদেশের কৃষিতে স্মার্ট প্রযুক্তির নতুন দিগন্ত! জিনিয়াস ফার্মস লিমিটেড উদ্ভাবিত কৃষিতে এআই প্রযুক্তিতে ফসলের রোগ ও পোকামাকড় শনাক্তকরণ এবং সমাধানের ডিজিটাল সিস্টেম ডা. চাষীর সফল আবিষ্কার ও বাস্তবায়নের পর, আরও একটি দেশি ইনোভেশন আইওটি প্রযুক্তিতে মাটি বিশ্লেষণ করে লোকেশন বেইজ রিয়াল টাইম সার সুপারিশের ‌'জিএফএল সয়েল সেন্সার'। বাংলাদেশের কৃষি দীর্ঘদিন ধরে প্রকৃতি, অভিজ্ঞতা এবং প্রচলিত জ্ঞাননির্ভর একটি ব্যবস্থা। কৃষকেরা বছরের পর বছর ধরে মাঠে কাজ করে নিজেদের অভিজ্ঞতা দিয়ে মাটির অবস্থা বুঝে সার প্রয়োগ ও চাষাবাদ পরিচালনা করে আসছেন। কিন্তু আধুনিক যুগে কৃষির চাহিদা বদলে গেছে। উৎপাদন বাড়াতে, খরচ কমাতে এবং পরিবেশ রক্ষা করতে এখন প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও তথ্যনির্ভর কৃষিব্যবস্থা। এ প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষিতে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ডিজিটাল সয়েল সেন্সর।

আইওটি প্রযুক্তি সম্বলিত স্মার্ট ডিভাইসটি কৃষকদের জন্য একটি আধুনিক ও কার্যকর সমাধান, যা মুহূর্তের মধ্যে মাটির গুরুত্বপূর্ণ উপাদান বিশ্লেষণ করে সঠিক তথ্য প্রদান করতে পারে। এর মাধ্যমে কৃষক সহজেই জানতে পারেন মাটির অবস্থা এবং সে অনুযায়ী সার ও সেচ ব্যবস্থাপনা করতে পারেন। ফলে কৃষিতে তৈরি হয় একটি নতুন সম্ভাবনা, স্মার্ট কৃষি বা ডিজিটাল কৃষি।

মাটির তথ্য এখন মুহূর্তেইচাষাবাদের সফলতার অন্যতম প্রধান ভিত্তি হলো মাটির গুণাগুণ। মাটিতে কোন পুষ্টি উপাদান কত পরিমাণে রয়েছে তা জানা না থাকলে সঠিকভাবে সার প্রয়োগ করা সম্ভব হয় না। অনেক সময় অনুমাননির্ভর সার প্রয়োগের কারণে অতিরিক্ত সার ব্যবহার হয়, আবার কখনো প্রয়োজনের তুলনায় কম সার দেওয়া হয়। এতে যেমন উৎপাদন কমে যায়, তেমনই বাড়ে উৎপাদন খরচ। এই সমস্যার সমাধান দিচ্ছে ডিজিটাল সয়েল সেন্সর। এই সেন্সর খুব দ্রুত মাটির গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করে কৃষককে জানিয়ে দেয়, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, পিএইচ মান, মাটির আর্দ্রতা, তাপমাত্রা, ইলেকট্রিক কনডাক্টিভিটি এবং লবণাক্ততা। তথ্যগুলো কৃষকের হাতে পৌঁছে গেলে তিনি খুব সহজেই বুঝতে পারেন তার জমির জন্য কী ধরনের সার প্রয়োজন এবং কত পরিমাণে প্রয়োগ করতে হবে।

লোকেশন বেইজড রিয়েল-টাইম প্রযুক্তিডিজিটাল সয়েল সেন্সরের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি লোকেশন বেইজড রিয়েল-টাইম প্রযুক্তি। অর্থাৎ নির্দিষ্ট জমির মাটির তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। আইওটি প্রযুক্তির মাধ্যমে সেন্সরটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকে। ফলে মাঠে থাকা সেন্সর থেকে সংগ্রহ করা তথ্য দ্রুত বিশ্লেষণ করে কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে সময় বাঁচে এবং কৃষক দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তকৃষিতে সময়ের গুরুত্ব অত্যন্ত বেশি। কখন সার দিতে হবে, কখন সেচ দিতে হবে বা কখন ফসলের যত্ন নিতে হবে, এই সিদ্ধান্তগুলো সময়মতো নিতে না পারলে উৎপাদনে বড় ধরনের ক্ষতি হতে পারে। ডিজিটাল সয়েল সেন্সর কৃষকদের সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে সহজ করে দেয়। মাটির সঠিক তথ্য হাতে থাকলে কৃষক অনুমানের ওপর নির্ভর না করে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন। ফলে সারের অপচয় কমে, উৎপাদন খরচ কমে, ফসলের ফলন বাড়ে, একই সঙ্গে কৃষি হয়ে ওঠে আরও কার্যকর ও লাভজনক।

মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকাবাংলাদেশে অনেক ক্ষেত্রেই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে মাটির স্বাভাবিক উর্বরতা কমে যাচ্ছে। দীর্ঘমেয়াদে এ প্রবণতা মাটির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডিজিটাল সয়েল সেন্সরের মাধ্যমে মাটির প্রকৃত অবস্থা জানা গেলে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করা সম্ভব হয়। এতে অপ্রয়োজনীয় সার ব্যবহারের প্রবণতা কমে যায়। ফলে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে, পরিবেশ দূষণ কমে, কৃষি হয় আরও টেকসই। এভাবে এই প্রযুক্তি শুধু উৎপাদন বাড়ানোর জন্য নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটির স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে সহায়কবর্তমানে নিরাপদ খাদ্য উৎপাদন একটি বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে অনেক সময় খাদ্যের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়। যখন কৃষক জানবেন তার জমিতে ঠিক কতটুকু পুষ্টি উপাদান রয়েছে, তখন তিনি প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করবেন। এতে অতিরিক্ত সার ব্যবহারের প্রয়োজন পড়বে না। ফলে উৎপাদিত ফসল হবে তুলনামূলকভাবে নিরাপদ ও বিষমুক্ত।

দেশীয় ডাটাভিত্তিক সফটওয়্যারডিজিটাল সয়েল সেন্সরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর নিজস্ব সফটওয়্যার 'সয়েল টেস্টার'। সফটওয়্যারটি বাংলাদেশের মাটি, সার ও ফসলের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি একটি ডাটাবেজের ওপর ভিত্তি করে কাজ করে। বিশ্বের অনেক সয়েল সেন্সর বিদেশি ইউনিভার্সাল ডাটা ব্যবহার করে। কিন্তু সেই ডাটা সব সময় বাংলাদেশের মাটির জন্য পুরোপুরি উপযোগী নাও হতে পারে। অন্যদিকে সয়েল টেস্টার বাংলাদেশের স্থানীয় তথ্য ব্যবহার করায় মাটি বিশ্লেষণে পাওয়া যায় তুলনামূলকভাবে আরও নির্ভুল ফলাফল। এটি বাংলাদেশের কৃষি প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হিসেবে বিবেচিত হতে পারে।

কৃষকদের জন্য সহজ ব্যবহারযোগ্য প্রযুক্তিপ্রযুক্তি যতই উন্নত হোক, যদি তা ব্যবহার করা কঠিন হয় তাহলে কৃষকের জন্য তা খুব বেশি কার্যকর হয় না। বিষয়টি বিবেচনায় রেখে ডিজিটাল সয়েল সেন্সর এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ব্যবহার করা সহজ হয়। মাটির ভেতরে সেন্সরের প্রোব প্রবেশ করালেই কয়েক মিনিটের মধ্যে মাটির তথ্য পাওয়া যায়। এরপর সফটওয়্যার সেই তথ্য বিশ্লেষণ করে সার ব্যবহারের সুপারিশ দিতে পারে। ফলে একজন কৃষক খুব সহজেই এ প্রযুক্তি ব্যবহার করতে পারেন।

ডিজিটাল কৃষির পথে বাংলাদেশবিশ্বব্যাপী কৃষিতে দ্রুত ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ড্রোন, সেন্সর, স্যাটেলাইট ডাটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলছে। বাংলাদেশেও ধীরে ধীরে এ পরিবর্তন শুরু হয়েছে। ডিজিটাল সয়েল সেন্সর সেই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এ ধরনের প্রযুক্তি কৃষিকে শুধু আধুনিকই করবে না বরং উৎপাদনশীলতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।

জিনিয়াস ফার্মস লিমিটেডের উদ্যোগবাংলাদেশে প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নের লক্ষ্যে জিনিয়াস ফার্মস লিমিটেড 'ডা. চাষী প্রজেক্ট'র মাধ্যমে এই উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রকল্পের লক্ষ্য হলো কৃষকদের হাতে সহজ প্রযুক্তি তুলে দেওয়া, যাতে তারা নিজেরাই মাটির তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এভাবে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়লে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আয়ও বাড়বে।

ভবিষ্যতের কৃষিআগামী দিনের কৃষি হবে তথ্যনির্ভর ও প্রযুক্তিনির্ভর। সেখানে মাটির তথ্য, আবহাওয়ার তথ্য এবং ফসলের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে চাষাবাদ পরিচালিত হবে। ডিজিটাল সয়েল সেন্সর সেই ভবিষ্যতের কৃষির একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ প্রযুক্তির মাধ্যমে কৃষক সময় বাঁচাতে পারবেন, খরচ কমাতে পারবেন এবং একই সাথে ভালো ফলন নিশ্চিত করতে পারবেন।

বাংলাদেশের কৃষিতে প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, কৃষি তত বেশি লাভজনক ও টেকসই হয়ে উঠবে। ডিজিটাল সয়েল সেন্সর সেই প্রযুক্তিগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আইওটি প্রযুক্তি, দেশীয় ডাটাভিত্তিক সফটওয়্যার এবং সহজ ব্যবহারযোগ্য ডিজাইন, এ তিনটির সমন্বয়ে এটি কৃষকদের জন্য একটি কার্যকর সমাধান হয়ে উঠতে পারে। সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে দিয়ে এ প্রযুক্তি বাংলাদেশের কৃষিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ডিজিটাল কৃষির পথে এগিয়ে যেতে ডিজিটাল সয়েল সেন্সর হতে পারে স্মার্ট কৃষির একটি নির্ভরযোগ্য সঙ্গী।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

ব্রাজিলের Sibium Analytics কিনে আখ ও জৈব জ্বালানিতে পা রাখল xFarm

সুইজারল্যান্ডের খামার ব্যবস্থাপনা প্রযুক্তি কোম্পানি xFarm Technologies ব্রাজিলের Sibium Analytics অধিগ্রহণ করেছে; এর মাধ্যমে আখ ও জৈব জ্বালানি খাতে ঢুকল কোম্পানিটি, আর তার আওতা বাড়ল বিশ্বের ছয় লাখের বেশি খামারের ২ কোটি ৪০ লাখ হেক্টর জমিতে।

এজিফান্ডনিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()