সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ধানের নতুন রোগ বিপিবি প্রতিরোধে করণীয়

বোরোর মৌসুম শুরু হয় আমনের মৌসুম শেষ হওয়ার পর। ধান রোপণ শুরু হয় বাংলা কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাস থেকে এবং ধান কাটা চলে বাংলা বৈশাখে। ধান উৎপাদনে বোরো মৌসুম সর্বাধিক উৎপাদনশীল। এ কথা অনস্বীকার্য, বোরোর ওপর ভিত্তি করেই দেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি রচিত হয়েছে। দেশের মোট উৎপাদনের ৫৮ ভাগ আসে এ মৌসু

ফসল

বোরোর মৌসুম শুরু হয় আমনের মৌসুম শেষ হওয়ার পর। ধান রোপণ শুরু হয় বাংলা কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাস থেকে এবং ধান কাটা চলে বাংলা বৈশাখে। ধান উৎপাদনে বোরো মৌসুম সর্বাধিক উৎপাদনশীল। এ কথা অনস্বীকার্য, বোরোর ওপর ভিত্তি করেই দেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি রচিত হয়েছে। দেশের মোট উৎপাদনের ৫৮ ভাগ আসে এ মৌসুম থেকে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধানের গড় ফলন হেক্টর প্রতি ১.৫ থেকে ২.০ টন পর্যন্ত বাড়ানো সম্ভব। যা জাতীয় উৎপাদনে বিশাল ভূমিকা রাখতে পারে। বর্তমানে এসে কৃষির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হচ্ছে বোরোর মৌসুম। আসছে ধানের বোরো মৌসুমের ব্যবস্থাপনার প্রস্তুতি নিতে হবে এখনই!

ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট (বিপিবি) রোগবারখোলডেরিয়া গ্লুমা নামক এক ধরনের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট ব্যাকটেরিয়া জনিত দানা পঁচা রোগ বা দানা নামেও পরিচিত। ব্যাকটেরিয়াটি হলুদ পিগমেন্টেড বিষাক্ত টক্সোফ্লাভিন উপাদান নিঃসৃত করে ফলে এ রোগ ছড়ায়। এছাড়া আর্দ্রতা ৮০ শতাংশের ওপরে, খুব ঘন আকারে চারা রোপণ ও অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার এ রোগের প্রার্দুভাব বাড়ায়।

রোগের লক্ষণব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট (বিপিবি) রোগে পূর্ব কোনো সতর্কতা ছাড়াই লক্ষণগুলোর উপস্থিতি দেখা যায়। শীষের ছোট ছোট ধানগুলো সঠিকভাবে দানা বাধতে পারে না এবং চিটা হয়ে যায়। তবে শীষের সব দানা চিটা হয় না। আক্রান্ত ধানের দানাগুলো ধূসর বা কালো বা গোলাপি রং ধারণ করে। শীষে চিটা হওয়ার ফলে ওজন থাকে না বিধায় শীষগুলো খাড়া হয়ে থাকে। সংক্রমিত শীষের নিচের অংশ সবুজ থাকে। মাঝে মাঝে খোলপচা বা চারা ঝলসানো রোগের লক্ষণ দেখা দিতে পারে। ক্ষেতের বিভিন্ন জায়গায় গোলাকার বা ডিম্বাকৃতি জায়গায় এক বা একাধিক গাছে এ রোগের লক্ষণ দেখা দিতে পারে।

আরও পড়ুন: শঙ্কা কাটিয়ে মিরসরাইয়ে আমন চাষে ব্যস্ত কৃষক

কীভাবে ছড়ায় ব্যাকটেরিয়াগুলো ধানগাছের পাতা এবং খোলে অবস্থান করে। তারা প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে। ধানগাছ বড় হওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়াগুলো গাছের ওপরের দিকে উঠতে থাকে। ব্যাকটেরিয়াটি ধানের শীষ বের হওয়ার সাথে সাথে সেখানে আক্রমণ করে। ফুলের রেণুগুলো নষ্ট করে ফলে ধানের দানাগুলো চিটায় পরিণত হয়।

ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট সাধারণত গরম ও শুষ্ক আবহাওয়ায় বেশি ছড়ায়। যখন দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে এবং রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে এরকম আবহাওয়া এ রোগ ছড়ানোর জন্য উপযুক্ত। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার এ রোগের বৃদ্ধি ত্বরান্বিত করে।

বিপিবি বাহক ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট একটি বীজ বাহিত রোগ। রোগাক্রান্ত বীজ থেকে চারা উৎপাদন করে আবাদ করলে তা নিয়ন্ত্রণের বাস্তবিক কোনো উপায় নেই।

আরও পড়ুন: শার্শায় রোপা আমন চাষ নিয়ে চিন্তায় কৃষকেরা

বিপিবি দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা১. আধুনিক চাষাবাদ পদ্ধতি যেমন বীজ বপনের পূর্বে তা শোধন করা। ২. বীজ বপনের পূর্বে ৫-৬ দিন কড়া রোদে বীজ শুকিয়ে নেওয়া। ৩. অক্সালিনিক অ্যাসিড দিয়ে বীজ শোধন করা। বাংলাদেশে এ জাতীয় বালাইনাশক বাজারে নেই। ৪. রোগ প্রতিরোধী জাতের চাষাবাদ করা। জাপান এরই মধ্যে ৯টি এবং আমেরিকা ৬টি প্রতিরোধী জাত উদ্ভাবন করেছে। ৫. সঠিক নিয়ম মেনে ধানের চারা রোপন করা।৬. সঠিক নিয়ম মেনে ধানের সার ও সেচ দেওয়া।৭. জমিতে পর্যাপ্ত পটাশ সারের প্রয়োগ করতে হবে। যা এ রোগ প্রতিরোধে সহায়তা করবে।৮. অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা। ৯. লক্ষণ দেখা মাত্র ১০ লিটার পানি ৬০ গ্রাম পটাশ সার, ৬০ গ্রাম সালফার, ২০ গ্রাম দস্তা দিয়ে স্প্রে করতে হবে ৫ দিন পরপর ২-৩ বার।

আরও পড়ুন: সাবুদানা কী? এটি কীভাবে তৈরি হয়?

বিপিবি দমনে রাসায়নিক ব্যবস্থাপনা১. কাবেন্ডাজিম-এগবেন, ডাইক্লোরান-আনিলিন (বাজারে পাওয়া যায়) এ জাতীয় বালাইনাশক প্রয়োগ করে এ রোগ নিয়ন্ত্রণ করা যায়। ২. ব্যাকটেরিসাইড অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে।

লেখক: লিড-এগ্রিকালচারিস্ট, ঢাকা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()