সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ঢাকার সড়কে নেই বাড়তি চাপ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। তবে আজ থেকে শুরু হয়েছে অন্যান্য অফিসের ছুটি। পরিবারের সঙ্গে ঈদ করতে এরই মধ্যে ঢাকা ছেড়েছে অধিকাংশ মানুষ। ফলে রাজধানীর সড়কগুলোতে নেই তেমন ব্যস্ততা।

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। তবে আজ থেকে শুরু হয়েছে অন্যান্য অফিসের ছুটি। পরিবারের সঙ্গে ঈদ করতে এরই মধ্যে ঢাকা ছেড়েছে অধিকাংশ মানুষ। ফলে রাজধানীর সড়কগুলোতে নেই তেমন ব্যস্ততা।

বুধবার (২৮ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সড়কে অন্য সময়ের মতো গণপরিবহন নেই। মাঝেমধ্যে কিছু বাস আসলেও তেমন যাত্রী নেই। যাত্রী না পেয়ে একই জায়গায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসগুলোকে। একই অবস্থা অন্য গণপরিবহনেরও। সাধারণত সিএনজি অটোরিকশার বাড়তি কদর থাকলেও এখন যাত্রী খরায় অনেক সিএনজি চালক অলস সময় পার করছেন।

আরও পড়ুন: ঢাকায় বৃষ্টি, ঈদযাত্রা-পশুর হাটে ভোগান্তি

তবে কিছুটা উল্টোচিত্র বাস টার্মিনালগুলোতে। ঈদের আগের দিন হওয়ায় আজ দূরপাল্লার গণপরিবহনে যাত্রীর চাপ রয়েছে। ফলে টার্মিনালেও দূরপাল্লার বাসের ভিড়। তবে সড়কে তেমন যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নেই ঢাকা ছাড়তে পারছে এসব পরিবহনগুলো। কোরবানির ঈদের একটি পরিচিত দৃশ্য পশু পরিবহনকারী যানবাহনের চলাচল। ঢাকার বিভিন্ন সড়কে পশু পরিবহনকারী এসব যানবাহনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: ঈদযাত্রার শেষ দিনেও ট্রেনে যাত্রীর চাপ

মিরপুর থেকে ধোলাইপাড় আসা হিমেল মাহমুদ বলেন, রাস্তা অনেকটাই ফাঁকা। আমি মিরপুর এক নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে সিএনজিতে উঠেছি। কোনো সিগন্যালেই পড়তে হয়নি। ২০ মিনিটেই ধোলাইপাড় চলে আসছি। ভেবেছিলাম পশুর হাটের জ্যামে পড়বো, সে ধরনের সমস্যায়ও পড়তে হয়নি।

এদিকে, হাটকেন্দ্রিক কিছুটা জটলা তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। শনির আখড়া থেকে যাত্রাবাড়ীগামী পরিবহনগুলোকে ভাঙা রাস্তার কারণে বিপাকে পড়তে হচ্ছে। ফলে এই সড়কে কিছুটা যানজট দেখা গেছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

রাইদা পরিবহনের হেলপার সাব্বির জানান, সকাল থেকে একটা আপ-ডাউন ট্রিপ দিয়েছি। রাস্তায় যানজট নেই, আবার যাত্রীও তেমন নেই। আজকের খরচ ওঠানোই কষ্টকর হয়ে যাবে। দেখি পরে যাত্রী বাড়ে কি না। এমন থাকলে আগামীকাল আর গাড়ি বের করবো না। খরচ না উঠলে কষ্ট করে লাভ কী?

আইএইচআর/কেএসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()