সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ঢাকার ৬ পশুর হাটে ডিজিটাল লেনদেনে ভালো সাড়া

কোরবানির পশুর হাটে কেনাবেচা সহজ ও ঝুঁকিমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছয়টি হাটে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। 'স্মার্ট হাট' নামের এ ই-ব্যাংকিং সুবিধা এরইমধ্যে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

লাইভস্টক

কোরবানির পশুর হাটে কেনাবেচা সহজ ও ঝুঁকিমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছয়টি হাটে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। 'স্মার্ট হাট' নামের এ ই-ব্যাংকিং সুবিধা এরইমধ্যে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ঈদুল আজহা সামনে রেখে গাবতলী, বসিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরের পশুর হাটে বসেছে ডিএনসিসির 'স্মার্ট হাট' বুথ। যেখানে ক্রেতারা ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পিওএস (পয়েন্ট অব সেল), মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, কিউআর কোডের মাধ্যমে বা এটিএম মেশিন হতে নগদ অর্থ উত্তোলন করে বিক্রেতাকে পশুর মূল্য পরিশোধ করতে পারছেন। পেমেন্ট পার্টনার হিসেবে কার্ড স্কিম পরিচালনা করছে মাস্টারকার্ড, ভিসা ও আমেরিকান এক্সপ্রেস। আর লিড ব্যাংক হিসেবে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সিটি ব্যাংক কাজ করছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী সংস্থা হিসেবে বিকাশ ও ইসলামী ব্যাংক এমক্যাশ কাজ করবে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সরেজমিনে ভাটারা ও আফতাবনগর কোরবানির পশুর হাট ঘুরে দেখা যায়, হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম। এরমধ্যেও বেশ কয়েকটি পশু বিক্রি হতে দেখা গেছে।

ভাটারা হাটে ব্যাংক এশিয়ার অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মোমিনুল ইসলাম রুবেল জাগো নিউজকে বলেন, ১ জুলাই থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। প্রথমে একটু কম হলেও এখন রেস্পপন্স অনেক ভালো। আজ আমাদের ব্যাংকে ছয়টা অ্যাকাউন্ট হয়েছে। ১ লাখ টাকার লেনদেন হয়েছে। এটিএম বুথ পাশে আছে৷ সেখানেও রেগুলার ট্রানজেকশন হচ্ছে।

তিনি বলেন, গরু কিনতে এসে অনেকের টাকার কমতি হচ্ছে। তখন তারা দ্রুত এটিএমে আসতে পারছেন। কেনাকাটা এখনও জমেনি। যেগুলো হচ্ছে সেখানে ডিজিটাল লেনদেনের ব্যবহার হচ্ছে প্রচুর।

ভাটারা হাটের পশু ব্যবসায়ীরা জানিয়েছেন, আপাতত বেচাকেনা খুবই কম। তবে হাটের জায়গা পেতে আগেভাগেই এসেছেন তারা। অন্যদিকে আফতাবনগর হাটেও দেখা গেছে একই চিত্র। পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও ছিল ক্রেতা সংকট।

গরুর ব্যাপারী শামসের উদ্দিন জাহাঙ্গীর জাগো নিউজকে বলেন, ঢাকার মানুষ ঈদের দু-একদিন আগে পশু কিনেন। পরশু (বৃহস্পতিবার) থেকে চাপ বাড়বে। এখন যারা আসছেন, তারা দেখে চলে যাচ্ছেন। টুকটাক বিক্রি হচ্ছে।

স্মার্ট হাট বুথের এক কর্মকর্তা জানান, যারা হাটে পশু কিনতে বা বিক্রি করতে আসছেন তাদের টাকা-পয়সার নিরাপত্তার একটা ব্যবস্থা করা হয়েছে এ স্মার্ট হাটের মাধ্যমে। স্বল্প পরিসরে হাটে লেনদেন শুরু হয়েছে। আগামী শুক্রবার থেকে চাপ আরও বাড়বে।

এসএম/এমকেআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()