সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফল উৎসব

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত হয়ে গেলো ফল উৎসব ২০২৪।

ফল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত হয়ে গেলো ফল উৎসব ২০২৪।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই উৎসব। ডিআরইউ'র নসরুল হামিদ মিলনায়তনে সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ উৎসবে ছিল আম, কাঁঠাল, আনারস, বরই, করমচা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমড়া, পেয়ারা, লটকন, তেঁতুলসহ ১৯ পদের বাহারি ফল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মেহেদী মাসুদ এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। বক্তব্য রাখেন ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম রতন।

ওয়াহিদা আক্তার বলেন, চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। নিকট ভবিষ্যতে ফল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হবে। আগামী পাঁচ বছর পর আম কাঁঠাল আনারস ৩৬৫ দিনই পাওয়া যাবে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও সাহসিকতার প্রসংশা করে কৃষি সচিব আরও বলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অধিক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা সব সময় গঠনমূলক সমালোচনা ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করে থাকে।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান)। অনুষ্ঠান সঞ্চালনা করেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

এসময় ডিআরইউর অর্থ সম্পাদক মো.জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান (হাবিব রহমান), মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের সদস্যরা।

এনএইচ/এসআইটি/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()