সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পশুহাট, দুর্ভোগে যাত্রী-চালক

ফেনীর মোহাম্মদ আলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বসেছে কোরবানির পশুহাট। সড়কের ঢাকামুখী লেনে গরু-ছাগল বেঁধে দেদারসে চলছে বিকিকিনি।

লাইভস্টক

ফেনীর মোহাম্মদ আলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বসেছে কোরবানির পশুহাট। সড়কের ঢাকামুখী লেনে গরু-ছাগল বেঁধে দেদারসে চলছে বিকিকিনি।

ইজারায় মহাসড়কের পাশে কিংবা মহাসড়কে পশুহাট না বসানোর বিষয়ে সুস্পষ্ট শর্ত উল্লেখ থাকলেও এখানে তা মানা হয়নি। এতে সড়কে তৈরি হচ্ছে যানজট। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের।

স্থানীয়রা বলছেন, এভাবে অবৈধভাবে হাট বসার কারণে মহাসড়কে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

হাটে পশু কিনতে আসা আফসার উদ্দিন নামের একজন বলেন, মহাসড়কের ওপর এভাবে হাট বসানো ঠিক হয়নি। এভাবে পশুর হাট বসানোর ফলে ভোগান্তি বেড়েছে মানুষের।

হাটে আগত ক্রেতা মোজাম্মেল হোসেন বলেন, আমাদের বিবেকের দুর্ভিক্ষ চলছে। না হলে মানুষ কেন জীবন ঝুঁকি নিয়ে মহাসড়কের পাশে হাঁট বসাবে।

হাটে আগত এক ক্রেতা আবদুল গনি ভূঞা বলেন, ঈদের মৌসুম, শহর-বন্দর থেকে মানুষ বাড়ি ফিরছে। এমন সময়ে মহাসড়কের ওপর পশুর হাট। যানজট ও জন ভোগান্তি দেখার কেউ নেই।

এ বিষয়ে কথা হয় শর্শদি ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূঁঞার সঙ্গে। তিনি মহাসড়কে হাট বসার বিষয়টি অস্বীকার করে বলেন, মহাসড়কে নয়, মহাসড়কের পাশেও হাট বসানো হয়নি। মহাসড়ক পশুহাট মুক্ত।

জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জাগো নিউজকে বলেন, মহাসড়কে হাট বসানোর কথা শুনছি। খবর নিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()