সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

দেড় লাখ টাকার ম্যাকাও পাখি ছিনতাই, উদ্ধার করলো পুলিশ-রবিনহুড

পাখির নাম 'মলি'। বয়স ১১ বছর। ধুসর রঙের আফ্রিকান ম্যাকাও পাখিটির লেজের দিকে টকটকে লাল। হঠাৎ রাজধানীর পান্থপথে পানি ভবনের সামনে থেকে ছিনতাই হয়ে যায় এটি। এরপর থেকে আদরপ্রিয় পাখিটির দুদিন কেটে যায় ছিনতাইকারীর বন্দি খাঁচায়। ঘটনার দুদিন পর, একই এলাকা থেকে এটিকে উদ্ধার করে পুলিশ। পাখিটির দাম প্রায় দেড় লাখ

পরিবেশ

পাখির নাম 'মলি'। বয়স ১১ বছর। ধুসর রঙের আফ্রিকান ম্যাকাও পাখিটির লেজের দিকে টকটকে লাল। হঠাৎ রাজধানীর পান্থপথে পানি ভবনের সামনে থেকে ছিনতাই হয়ে যায় এটি। এরপর থেকে আদরপ্রিয় পাখিটির দুদিন কেটে যায় ছিনতাইকারীর বন্দি খাঁচায়। ঘটনার দুদিন পর, একই এলাকা থেকে এটিকে উদ্ধার করে পুলিশ। পাখিটির দাম প্রায় দেড় লাখ টাকা।

এর আগে পাখির মালিক তেজগাঁও থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে এ বিষয়ে সহযোগিতা চেয়ে আবেদন করেন।

ভুক্তভোগী পরিবার থেকে জানা যায়, ১১ বছর আগে মাত্র কয়েক মাস বয়সী ম্যাকাও পাখি 'মলি'কে এক লাখ টাকায় কেনা হয়। এরপর ১১ বছর ধরে পরম যত্নে এটিকে পুষছিলেন তারা। এসময় পরিবারের সদস্য হয়ে ওঠে সে। মানুষের সঙ্গে যোগাযোগের জন্য বহু শব্দ বলতে পারে পাখিটি।

৩০ ডিসেম্বর জন্মদিন ছিল তার। এর আগেই তাকে হারিয়ে ভুক্তভোগী পরিবারে নেমে আসে হাহাকার। তবে পুলিশের তৎপরতায় মাত্র দুদিনেই পরিবারটিতে ফিরেছে হাসি। এতে উচ্ছ্বসিত পাখির মালিক আনিলা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খিলগাঁও থেকে আমি পান্থপথে একটি কাজে গিয়েছিলাম। সঙ্গে আমার মা ও মলি (ম্যাকাও পাখি) ছিল। রিকশায় করে ফেরার পথে আমরা যখন পানি ভবনের সামনে আসি, তখন একটি ছেলে ছোঁ মেরে পাখিটি নিয়ে যায়।

তিনি আরও বলেন, এসময় অনেক চিৎকার করছিল পাখিটি। কিন্তু ছেলেটি দৌড়ে লুকিয়ে যায়। পরবর্তীতে অভিযোগ জানাতে রমন ও কলাবাগান থানায় গেলে তারা জানায় এটি তাদের এলাকা নয়। এরপর তেজগাঁও থানায় গিয়ে অভিযোগ দেই। পাশাপাশি পাখিটি উদ্ধারে সহায়তার জন্য ডিএমপি সদরদপ্তরের সহায়তা চাই।

আনিলা আরও বলেন, পাখিটি হারিয়ে আমি কান্নায় ভেঙ্গে পরি। থানায় যোগাযোগের পাশাপাশি কাঁটাবনে খোঁজ নেই। যদি কোনো দোকানে ছিনতাইকারী বিক্রি করে দেয়। কারণ পাখিটি আমাদের ছাড়া কারো হাতে যায় না। খায়ও না। সব কিছু মিলিয়ে অনেক দুশ্চিন্তা হচ্ছিল। পরে সোমবার রাতে পাখিটি উদ্ধার করে দেয় পুলিশ। এসময় পাখিটিকে খাঁচায় বন্দি করে রাখে। কিছু খেতেও দেয়নি ছিনতাইকারী।

পুলিশের পাশাপাশি পাখিটিকে উদ্ধারে সহযোগী করে বিপদগ্রস্ত পশু-পাখি উদ্ধারে সহায়তায় করা সংগঠন 'রবিনহুড দ্যা অ্যানিমেল রেস্কিউ'।

এ বিষয়ে সংগঠনটির পরিচালক আফজাল খান বলেন, ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। পরবর্তীতে ৯৯৯ আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। আমার কাছে এসে তারা জানায়, রাস্তা থেকে পাখি ছিনতাই হয়েছে। পরে আমাদের স্পেশাল ইউনিট কাজ শুরু করে। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় পাখিটি। উদ্ধার অভিযানে গিয়ে আমি নিজেও আহত হয়েছি।

তিনি আরও বলেন, যারা পশু-পাখি পালেন, তাদের আরও সতর্ক হতে হবে। কারণ একবার পোষা পাখি বা প্রাণী হারিয়ে গেলে পাওয়া যায় না।

পাখি উদ্ধারের বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভুক্তভোগী যখন আমাদের কাছে আসেন, তার এক ঘণ্টার মধ্যে পাখিটি উদ্ধার করে তাকে ফিরিয়ে দেই। তবে এ ঘটনায় কেউ আটক নেই।

ওসি আরও বলেন, পাখিটি ছিনতাইয়ের সঙ্গে একটি ছেলে জড়িত। সে এটি ছিনিয়ে বিক্রির চেষ্টা করছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পাখি ফেলে পালিয়ে যায় সে। পরে আমরা এটি উদ্ধার করি।

টিটি/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()