সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

ডেইরি উন্নয়ন বোর্ড গঠন, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর হবে। একই দিন থেকে 'বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩' কার্যকর ঘোষণা করেছে সরকার।

লাইভস্টক

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর হবে। একই দিন থেকে 'বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩' কার্যকর ঘোষণা করেছে সরকার।

সম্প্রতি এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরে প্রজ্ঞাপন দুটি গেজেটে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার 'বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩' এর ধারা ১ এর উপ-ধারা (২) এ দেওয়া ক্ষমতাবলে ১ সেপ্টেম্বর তারিখকে এই আইন কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করলো।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, সরকার 'বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩' এর ধারা ৪ এর উপ-ধারা (১) এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করলো। এটা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

আরও পড়ুন

সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এ সংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ২০২৩ সালের ১৩ নভেম্বর 'বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩' জারি করে সরকার।

নতুন ডেইরি উন্নয়ন বোর্ড দেশের দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনা আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য হলো স্থানীয় দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ভোক্তাদের কাছে নিরাপদ দুধ পৌঁছে দেওয়া।

এর আগে ২০২৩ সালের ১০ এপ্রিল 'বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩' এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

পরে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইন দিয়ে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন

তিনি জানান, এ বোর্ডের মূল কাজ হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন, চিকিৎসাসেবা প্রদান এবং মানসম্মত দুধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া। এই বোর্ডের কাজ হবে ডেইরি ও ডেইরি পণ্যের গুণগত মান নির্ধারণ, টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, এই সেক্টর ডেভেলপমেন্টের জন্য পরামর্শ দেওয়া ও সাপোর্ট করা।

মাহবুব হোসেন বলেন, ডেইরি পণ্যের ব্যবসা করতে হলে এখানে (ডেইরি উন্নয়ন বোর্ড) নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না। এমন বিধান আইনে রাখা হয়েছে। বাণিজ্যিক উদ্দেশ্যে যারা দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করবেন তাদের সবাইকে এই বোর্ডের আওতায় আসতে হবে।

তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, সাম্প্রতিককালে আমাদের মাংস উৎপাদনে যে অভাবনীয় উন্নতি হয়েছে, ঠিক একইভাবে ডেইরি ক্ষেত্রে আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ডেইরি খাতে যে ব্যবস্থাপনা আছে, সেটি উন্নত করা দরকার। এখানে আরও সাপোর্ট দেওয়া দরকার। সে জন্য এই বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের একটা পরিচালনা পর্ষদ থাকবে। প্রধান নির্বাহী থাকবেন। নিজস্ব তহবিল থাকবে। বোর্ডের চেয়ারম্যান হবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। আর পরিচালনা পর্ষদের সদস্য থাকবেন ১৯ জন।

আরএমএম/এনএইচ/এমএমএআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()