সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

চিতার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় ইউটিউবার ‘স্পিড’

স্থলভাগের দ্রুততম প্রাণী চিতার সঙ্গে দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জে নামলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স। ২০ বছর বয়সী এই তরুণ স্ট্রিমার ইউটিউবে 'স্পিড' বা 'আইশোস্পিড' হিসেবে পরিচিত। শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দৌড়ের ভিডিও

পরিবেশ

স্থলভাগের দ্রুততম প্রাণী চিতার সঙ্গে দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জে নামলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স। ২০ বছর বয়সী এই তরুণ স্ট্রিমার ইউটিউবে 'স্পিড' বা 'আইশোস্পিড' হিসেবে পরিচিত। শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দৌড়ের ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, দৌড়ের মাঠে ওয়াটকিন্সের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে একটি পূর্ণবয়স্ক চিতা। ওয়াটকিন্স উৎসাহভরে ঘোষণা করেন, আজ আমি চিতার সঙ্গে দৌড়াবো।

I Raced A Cheetah! pic.twitter.com/fbS4Nei8Nd

এদিকে, দৌড় শুরুর আগেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। চিতাটি হঠাৎ করে ওয়াটকিন্সের পায়ে আঁচড় দেয়, যার ফলে স্পিডের পা থেকে রক্তও বের হতে দেখা যায়। তবে আঘাত পেলেও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়াটকিন্স।

দুই প্রতিযোগী স্টার্টিং লাইনে দাঁড়ান, আর খাঁচার মুখ খোলার সঙ্গে সঙ্গে চিতাটি অত্যন্ত দ্রুত গতিতে এগোতে শুরু করে। ওয়াটকিন্সও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিতার সঙ্গে পাল্লা দিতে চেষ্টা করেন।

প্রতিযোগিতার প্রাথমিক অংশে ওয়াটকিন্স চিতার সমান্তরালে থাকলেও শেষ পর্যন্ত চিতা সহজেই এগিয়ে গিয়ে ফিনিশ লাইনে পৌঁছে যায়। দর্শকরা তার সাহসিকতা ও প্রাণপণ প্রচেষ্টাকে প্রশংসা করেছেন।

চিতার গতি পৃথিবীর যে কোনো স্থলচর প্রাণীর চেয়ে দ্রুত। ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম এই প্রাণী। সে তুলনায় মানুষের সর্বোচ্চ দৌড় গতিবেগ ঘণ্টায় ৪৪ দশমিক ৭২ কিলোমিটার। জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ২০০৯ সালে এই গতিতে ১০০ মিটার দৌড় সম্পন্ন করে বিশ্বরেকর্ড করেছিলেন।

ওয়াটকিন্সের ইউটিউব চ্যানেলে বর্তমানে ৪ কোটি ৭৩ লাখের বেশি অনুসারী রয়েছেন, যারা তার দুঃসাহসী ও অদ্ভুত চ্যালেঞ্জগুলো দেখার জন্য অপেক্ষা করেন। এ ধরনের ভিডিওর মাধ্যমে তিনি কেবল মনরঞ্জন করেন না, বরং বিপদ ও সাহসের নতুন মাত্রা দর্শকদের সামনে তুলে ধরেন।

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()