সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ছাদে স্ট্রবেরি চাষ করে সাড়া ফেলেছেন আসিফ

আসিফ মাহমুদের ছোটবেলা থেকেই ফুল আর ফল চাষের প্রতি আগ্রহ। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাড়ির ছাদে স্ট্রবেরি চাষ শুরু করেন। শখের বশে স্ট্রবেরি চাষ শুরুর পর অল্প দিনের মধ্যেই পুরো ছাদে স্ট্রবেরি চাষ করেছেন। এতে এলাকায় বেশ সাড়া ফেলেছেন তিনি।

ফল

আসিফ মাহমুদের ছোটবেলা থেকেই ফুল আর ফল চাষের প্রতি আগ্রহ। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাড়ির ছাদে স্ট্রবেরি চাষ শুরু করেন। শখের বশে স্ট্রবেরি চাষ শুরুর পর অল্প দিনের মধ্যেই পুরো ছাদে স্ট্রবেরি চাষ করেছেন। এতে এলাকায় বেশ সাড়া ফেলেছেন তিনি।

আসিফ মাহমুদ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের চাপাদহ গ্রামের বাসিন্দা। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, বিষমুক্ত ফল খাওয়ার ভাবনা থেকে ২০২২ সালে বাড়ির ছাদে শখের বশে স্ট্রবেরি ফল চাষ শুরু করেন আসিফ মাহমুদ। গোড়ার দিকে একটি মাত্র স্ট্রবেরির চারা দিয়ে শুরু করেন। বোনের বাসা থেকে নিয়ে আসা একটি স্ট্রবেরি গাছের চারা দিয়ে ছাদ বাগান গুরু করার পর প্রথমদিকে ভালো ফলন জোটেনি। কিন্তু তিনি হাল ছাড়েননি। দীর্ঘদিনের প্রচেষ্টায় ভালো ফলন পেলে ধীরে ধীরে উৎসাহ বাড়তে থাকে আসিফের।

পড়াশোনার ফাঁকে অবসর সময়ে বন্ধুরা যখন আড্ডায় মেতে ওঠেন। ওই সময়কে কাজে লাগিয়ে আসিফ তার ছাদ বাগানে স্ট্রবেরি গাছের পরিচর্যা করেন। পাশাপাশি সহপাঠীদের পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে ছাদ অথবা বাড়ির পাশে পড়ে থাকা জমিতে ফুল ও ফল চাষের পরামর্শ দেন।

আরও পড়ুন

পরিবারের সদস্যরা জানান, আসিফ শখের বশে স্ট্রবেরি চাষ শুরু করেন। একটি গাছের চারা থেকে এখন ছাদে প্রায় ২ হাজার গাছের চারা হয়েছে। শুরুর দিকে তেমন সহযোগিতা করা হয়নি। এখন সময় পেলে পরিবারের সবাই বাগান পরিচর্যা করেন। মৌসুমের শুরুতে স্ট্রবেরির সাদা ফুল ফোটে। পরে হলুদ রঙের ফল ধরে। সবশেষে পাকা লাল টুকটুকে রং ধারণ করে। বেশ ভালোই ফলন পাওয়া যায়।

চাপাদহ গ্রামের সোহাগ মিয়া বলেন, 'আমাদের এলাকায় স্ট্রবেরি প্রথম চাষ করা হয়। ফলটি দেখতে লোভনীয় এবং খেতেও অত্যন্ত সুস্বাদু। লাভজনক একটি ফল। আমি স্ট্রবেরি চাষ করবো। তাই আসিফের কাছে পরামর্শ নিতে এসেছি।'

স্ট্রবেরি চাষি আসিফ মাহমুদ বলেন, 'শখ থেকেই মূলত স্ট্রবেরি চাষ শুরু। এখন প্রায় ১৮০০ স্ট্রবেরি গাছ আছে। পরিবারের চাহিদার পাশাপাশি অল্প দামে বাজারেও বিক্রি করতে পারছি। আগামীতে আরও বড় আকারে বাগান করার স্বপ্ন আছে।'

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম বলেন, 'জেলায় এখন উন্নতমানের ও বিদেশি ফল কৃষকেরা চাষ করছেন। তারা নতুন নতুন প্রযুক্তি গ্রহণে অনেক আগ্রহী। তেমনই একজন আসিফ মাহমুদ। তিনি ছাদে স্ট্রবেরি চাষ করেছেন। সফল হয়েছেন এবং বাজারদরও ভালো পাচ্ছেন। যেসব শিক্ষার্থী ছাদ বাগানে আগ্রহী; তাদের কৃষি বিষয়ে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। কৃষি বিষয়ক যাবতীয় পরামর্শ দেওয়া হবে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()