সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ফল

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে নাচোল উপজেলার কেন্দুয়া গ্রামের আমচাষি রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন চীনের আমদানিকারকসহ সাতজনের একটি দল।

আমবাগান পরিদর্শনে এসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চাঁপাইনবাবগঞ্জের আমের প্রশংসা করেন। এছাড়া চলতি বছরে এ জেলার আম চীনে রপ্তানির আশ্বাসও দিয়েছেন। এমনকি আম প্রক্রিয়াজাতকরণে চীন বিনিয়োগ করবে বলেও জানান তিনি।

আমচাষি রফিকুল ইসলাম বলেন, ‌'আমরা আমের দাম নিয়ে শঙ্কিত থাকি। সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা নায্য দাম পাবো। এমনকি স্থানীয় বাজারে আমের চাহিদা বাড়বে। আমরা আশাবাদী। চীনে আম রপ্তানি হলে চাঙা হবে জেলার অর্থনীতি। লাভবান হবেন চাষিরা।'

নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম বলেন, সরাসরি চীনা রাষ্ট্রদূত নাচোলের আমবাগান পরিদর্শন করেছেন। পরিদর্শনে এসে চীনে আম রপ্তানির কথা বলেছেন। তাদের আমাদের এখানকার আমবাগান পছন্দ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে মৌসুমি আমের বাগান রয়েছে। এর বাইরে এক হাজার ৭৯২ হেক্টর জমিতে রয়েছে বারোমাসি কাটিমন আমের বাগান।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()