সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

চাঁদপুরের পশুরহাটে ক্রেতার চেয়ে ব্যাপারী বেশি

চাঁদপুরে কোরবানির পশুরহাট বসতে শুরু করেছে। হাটে উঠতে শুরু করেছে তুলনামূলক ছোট সাইজের দেশীয় গরু। সাধারণ ক্রেতা আসলেও দরদাম করে চলে যাচ্ছেন। তবে এসব হাটে ব্যাপারীর সংখ্যাই বেশি।

লাইভস্টক

চাঁদপুরে কোরবানির পশুরহাট বসতে শুরু করেছে। হাটে উঠতে শুরু করেছে তুলনামূলক ছোট সাইজের দেশীয় গরু। সাধারণ ক্রেতা আসলেও দরদাম করে চলে যাচ্ছেন। তবে এসব হাটে ব্যাপারীর সংখ্যাই বেশি।

সোমবার (৩ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালী কোরবানির পশুরহাট ঘুরে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এমনটিই জানা গেলো।

জেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরে সফরমালি পশুরহাট। সপ্তাহের প্রতি সোমবার নিয়মিত হাট বসে। কিন্তু ঈদুল আজহা কেন্দ্রিক এটিই প্রথম বাজার। পুরো হাট জুড়েই দেখাগেল দেশি-বিদেশি হাজার হাজার ষাঁড়, বলদ ও গাভি। একই সঙ্গে অনেক নিজেদের বাড়িতে পালিত ছাগলে নিয়ে এসেছেন বিক্রির জন্য। তবে এ বাজারের অধিকাংশ খামারি ও বিক্রেতা হলেন মেঘনা নদীর পশ্চিমের চরাঞ্চলের এবং শরীয়তপুর জেলার।

জেলার মতলব দক্ষিণ উপজেলা থেকে গরু কিনতে এসেছেন শহীদ উল্লাহ সরকার তার ব্যবসায়ী অংশীজন। তিনি বলেন, আজকে বাজারে অনেক গরু উঠেছে। দাম দেখছি। যদি দরদাম বনে তাহলে কিনব। বাজারে গরুর খাবারের দাম বেশি। যে কারণে খামারিরা দাম কিছুটা বেশি চাচ্ছে।

শাহরাস্তি থেকে সফরমালির হাটে গরুর দাম দেখতে এসেছেন গরু ব্যাপারী রবিউল তার কয়েকজন অংশীদার। রবিউল বলেন, পুরো হাট ঘুরে দেখলাম। দুই ব্যাপারীর দুটি করে চারটি ষাঁড় পছন্দ হয়েছে। চারটি এক লাখ ৪ হাজার থেকে শুরু করে ১লাখ ১০ হাজার টাকা মূল্যে কিনেছি।

হাজীগঞ্জ উপজেলার বাকিলা থেকে ভারতীয় বড় সাইজের চারটি গরু নিয়ে এসেছেন মুন্না নামের গরুর খামারি। তিনি বলেন, আমি ১১টি ভারতীয় ষাঁড় গত রমজান মাসের পূর্বে কিনেছি। খামারে রেখে দেশীয় ঘাস ও দানাদার খাবার খাওয়ানো হয়েছে। এরমধ্যে সাতটি বিক্রি হয়ে গেছে। এ চারটির প্রত্যকটির দাম উঠেছে দুলাখ ১৫ হাজার করে। আমি দুলাখ ৩০ হাজার করে হলে বিক্রি করবো।

শরীয়তপুর থেকে সাতটি দেশীয় জাতের গরু নিয়ে এসেছেন আব্দুর রহমান। তিনি বলেন, আজকে এ হাটে ক্রেতা খুবই কম। কিছু মৌসুমী ব্যবসায়ী এসেছেন। তারা দরদাম করে চলে যাচ্ছেন। আমার গরুগুলো ৪০ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা মূল্যমানের।

মেঘনা নদীর পশ্চিমের চরাঞ্চল থেকে এসেছেন মো. রাকিবুল হাসান। তিনি বলেন, আমি নিজ বাড়িতে বেশ কয়েকটি ষাঁড় লালন পালন করে বিক্রির জন্য এনেছি। বাজারে ক্রেতা সংকট। পরের হাটে বিক্রি বাড়বে বলে আশা করছি।

শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()