সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

বুঝেশুনে পেয়ারা খাবেন যারা

হাজারও পুষ্টিগুণে ভরপুর পেয়ারা। এই ফল বিভিন্ন রোগ নিরাময়েও সাহায্য করে। তবে জানলে অবাক হবেন, পেয়ারা কিন্তু সবার জন্য উপকারী নয়। এই সুস্বাদু ফল অনেকের জন্য বিপজ্জনকও হতে পারে। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার ক্ষেত্রে পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত।

ফল

হাজারও পুষ্টিগুণে ভরপুর পেয়ারা। এই ফল বিভিন্ন রোগ নিরাময়েও সাহায্য করে। তবে জানলে অবাক হবেন, পেয়ারা কিন্তু সবার জন্য উপকারী নয়। এই সুস্বাদু ফল অনেকের জন্য বিপজ্জনকও হতে পারে। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার ক্ষেত্রে পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত।

মনে রাখবেন, পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই পেয়ারা অতিরিক্ত খেলে পেটের যেমন উপকার হয়, অন্যদিকে শরীরে পানির অভাবও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কাদের পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত, না হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে-

পেয়ারায় কিছু রাসায়নিক উপাদান আছে, যা কিছু মানুষের ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। আপনার যদি একজিমার মতো ত্বক সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তবে পেয়ারা খাওয়ার আগে অবস্যই চিকিৎসকের পরামর্শ নিন।

পেয়ারার একটি শীতল প্রভাব আছে। ফলে এই সুস্বাদু ফল ঠান্ডা ও কাশির মতো সমস্যাগুলো বাড়িয়ে তুলতে পারে। চিকিৎসকরা বলছেন, আগে থেকেই সর্দি-কাশি থাকলে পেয়ারা খাওয়া এড়িয়ে চলুন।

আরও পড়ুন

পেয়ারায় আছে প্রাকৃতিক চিনি, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত পেয়ারা খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

গর্ভাবস্থায় শরীরে অনেক পরিবর্তন ঘটে ও এ সময়ে কিছু খাবার এড়িয়ে চলা উচিত। পেয়ারাও তার মধ্যে অন্যতম। পেয়ারা খাওয়ার ফলে গর্ভবতী নারীদের পেটে ব্যথা, বমি ও অন্যান্য সমস্যা হতে পারে।

এছাড়া বুকের দুধ খাওয়ানো নারীদেরও পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ এটি শিশুর ক্ষতি করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করা জরুরি।

পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে যাদের আগে থেকেই কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা গ্যাসের মতো পেটের সমস্যা আছে, তাদের জন্য পেয়ারা খাওয়া ক্ষতিকর হতে পারে। পেয়ারা খেলে এসব সমস্যা বাড়তে পারে।

সূত্র: বোল্ডস্কাই

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()