সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

ব্রি ধান৮৭: স্বল্প সময়ে বেশি ফলন

** জীবনকাল ১২৭ দিন** হেক্টরপ্রতি ফলন ৭ টন** খাদ্য সংকট মেটাতে বাড়ছে আবাদ

ফসল

** জীবনকাল ১২৭ দিন** হেক্টরপ্রতি ফলন ৭ টন** খাদ্য সংকট মেটাতে বাড়ছে আবাদ

নাটোর বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রাম। সেখানে ডিগ্রি কলেজের আশেপাশের মাঠগুলো একসময় ভরা থাকতো আখক্ষেতে। কিন্তু বেশ কয়েক বছর লোকসানের কারণে এখন আর খুব একটা আখ চাষ করেন না চাষিরা। কয়েক বছরে তারা আম বাগানে ঝুঁকেছে। এসব বাগানে মৌসুম ছাড়া বাকি সময়গুলো ক্ষেত একদম অনাবাদি থাকতো। কিন্তু চলতি বছর থেকে ওইসব ক্ষেতের ফসলবিন্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। বাগান ও আশপাশের জমিতে এখন আমন মৌসুমে ব্রি ধান৮৭ চাষ হচ্ছে। তাতে এ বছর আশাতীত ফলনও পেয়েছেন চাষিরা।

সরেজমিনে এ এলাকায় দেখা গেছে, আগে যেখানে আখক্ষেত ছিল, এখন সেই মাঠগুলো দিগন্ত বিস্তৃত হলুদ ধানের শীষে পূর্ণ। পাকা ধান মুখে তুলে উড়ে যাচ্ছে পাখির ঝাঁক। এরমধ্যে রাস্তার দুই পাশে আম বাগানও রয়েছে। বাগানের গাছের ফাঁকেও উঁকি দিচ্ছে সোনালি ধান। যেদিকে চোখ যায়, সেদিকেই নজরকাড়া ফসলের মাঠ। মাঠের প্রায় সবগুলো ব্রি ধান৮৭ এর জাত।

আরও পড়ুন: অনুমোদন পেল ধানের ১০টি নতুন জাত

মাহফুজ হোসেন নামে এক চাষি চার বিঘা জমিতে ব্রি ধান৮৭ চাষ করেছেন। তিনি বলেন, আগে এসব মাঠে আখ হতো। এরপর তিন-চার বছর আমন মৌসুমে স্বর্ণা ধান চাষ করতাম। কিন্তু স্বর্ণা ধান বেশ মোটা। ফলনও কম। পরে কৃষি বিভাগের পরামর্শে গ্রামের তিন-চারজন ব্রি ধান৮৭ জাতের ধানের আবাদ শুরু করি গত বছর। ওই বছর আমরা বাম্পার ফলন পাওয়ার কারণে এ বছর বেশিরভাগ চাষি এ জাত রোপণ করেছে। কেউ কেউ ধান কেটেছেও। খুব ভালো ফলন হয়েছে।

কৃষকের কাছে জনপ্রিয় হয়েছে জাতটি-ছবি জাগো নিউজ

মাহফুজ বলেন, গ্রামের মানুষ ভালো ফলন পেয়ে খুশি। বিঘায় প্রায় ২২ থেকে ২৪ মণ ধান হয়েছে। এ জাতের চালও বেশ চিকন। স্বর্ণা বা যে কোনো জাতের চেয়ে ধানের দামও বেশি। গত বছর প্রতি মণ ধান ১ হাজার ৩০০ টাকায় পাওয়া গেছে। এ বছর আরও ভালো দাম মিলবে বলে আশা করছি।

আরও পড়ুন: ফরিদপুরে 'ব্ল্যাক রাইস' চাষে রন্টির সাফল্য

কৃষি বিভাগ জানিয়েছে, ব্রি ধান৮৭ ব্লাস্ট প্রতিরোধী। গাছগুলো শক্ত, শীষ বড়। সে কারণে বাতাসে হেলে পড়ে না। সেজন্য ওই এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কোনো ক্ষতি হয়নি ধানের। পোকার আক্রমণ নেই। জীবনকালও কম। হেক্টরপ্রতি সাড়ে ৭ টন ফলন পাওয়া যাচ্ছে। সবমিলে এখন কৃষকের কাছে জনপ্রিয় হয়েছে জাতটি।

এ ধানের জাত অবিষ্কার করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। সংস্থাটি বলছে, হোমোজাইগাস কৌলিক সারি নির্বাচনের পর তিন বছর ফলন পরীক্ষা করে পরে ওই কৌলিক সারিটি আমন ২০১৬ মৌসুমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কৃষকের মাঠে পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়, যা ২০১৮ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক আমন মৌসুমে চাষের জন্য ছাড়করণ করা হয়েছে। এরপর গত বছর থেকে জাতটির বাণিজ্যিক চাষাবাদ জোরদার হয়েছে।

আরও পড়ুন: ৯৫ দিনে ঘরে উঠবে ব্রি ধান ৭৫

ব্রি বলছে, পূর্ণ বয়স্ক ব্রি ধান৮৭ এর গাছের গড় উচ্চতা ১২২ সেন্টিমিটার। এ জাতের গাছের কাণ্ড শক্ত তাই গাছ লম্বা হলেও ঢলে পড়ে না। চালের আকার আকৃতি লম্বা ও চিকন। ভাত ঝরঝরে। এ ধানের ১ হাজার পুষ্ট ধানের ওজন প্রায় ২৪.১ গ্রাম। এ চাল রপ্তানিযোগ্য। গাছ বড় বলে এ ধানের খড় থেকেও ভালো লাভবান হয় চাষিরা।

ব্রি বলছে, শুধু নাটোর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে এ ধান চাষ হচ্ছে-ছবি জাগো নিউজ

বাঁশবাড়িয়া গ্রামের আরেক কৃষক মজিবুর রহমান আমবাগানে ব্রি ধান৮৭ চাষ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, এক সময় আম বাগান সারা বছর খালি পড়ে থাকতো। ব্রি ধান৮৭ এর গাছ বেশ শক্ত হওয়ায় কোনো ক্ষতি হচ্ছে না। আমের পাশাপাশি ধানও পাওয়া যাচ্ছে। ফলনও ভালো। রোগমুক্ত। একটি ধানও নষ্ট হয়নি। তার দেখাদেখি গ্রামের অন্য আম বাগানের মালিকরাও একই পথে হাঁটছেন।

আরও পড়ুন: মিনিকেট আছে, মিনিকেট নেই

কৃষক আব্দুর রহিম গত ১০ বছর ধরে ১০ বিঘা জমিতে আমন মৌসুমে ভারতীয় উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান স্বর্ণা চাষ করছেন। কিন্তু কয়েক বছর ধরে এ ধানের ফলন কমছে। প্রতিবিঘায় পাঁচ টনের বেশি ধান পান না। পোকার আক্রমণ হয় বেশি। চাল মোটা হওয়ায় দামও বেশি পাওয়া যায় না। ফলে স্বর্ণা ছেড়ে এখন ব্রি ধান৮৭ চাষে ঝুঁকেছেন তিনি।

আব্দুর রহিম বলেন, এ ধানের বীজ সংরক্ষণ করা যায় সহজে।

ধান চাষিরা জানান, স্বর্ণা ধানের জীবনকাল ১৪৫ দিন আর ব্রি ধান৮৭ চিকন আমন ধানের জীবনকাল ১২৭ দিন। স্বর্ণা ধান পাকার ১৫ দিন আগেই কাটা যায় ব্রি ধান৮৭ জাতের চিকন আমন ধান। মোটা জাতের স্বর্ণা ও গুটি স্বর্ণা ধান বাজারে বিক্রি করতে গেলে মহাজনরা কথাই বলতে চান না। তবে চিকন আমন ধান আড়তদার, চাতাল মালিক ও মহাজনরা আগ্রহ করে কিনছেন।

আরও পড়ুন: কৃষকের সাড়া কম, তবু বাড়ছে অ্যাপে ধান কেনার পরিসর

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ জাতের ধানে চিটা নেই বললেই চলে। আগাম ফসল কাটতে পারায় ওই জমিতে এখন সরিষা, আলুসহ অন্যান্য রবিশস্য চাষ করার উৎসাহ পেয়েছেন কৃষকরা। বাম্পার ফলনের খবরে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকার কৃষকরা দেখতে আসছেন নতুন জাতের ধান। তারাও আগামীতে উচ্চফলন পেতে এই ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

এ ধান চাষে আগ্রহী হচ্ছেন আম বাগানের মালিকরা-ছবি জাগো নিউজ

ব্রি বলছে, শুধু নাটোর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন ব্রি ধান৮৭ ধন্য ফলন। ফলনে আমনের অন্যান্য সব ধানের জাতকে পেছনে ফেলেছে এটি। সারাদেশে জাতটি ছড়িয়ে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমন মৌসুমের জাত কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠে আছেন ব্রির কর্মকর্তারা। নিচ্ছেন নানা পদক্ষেপ।

ব্রি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফজলুল ইসলাম বলেন, রাজশাহী অঞ্চলে ৮৩৭টি ব্লক আছে। প্রতিটি ব্লকে এক বিঘা করে প্রদর্শনীর জন্য বীজ সহায়তা দিয়েছি। কৃষকদের প্রশিক্ষণ ও সার দেওয়া হয়েছে। ব্রি৮৭ ধান কেটে সরিষা, মসুর ডাল, ছোলাসহ বিভিন্ন ডালজাতীয় ফসল আবাদ করা যাবে। নির্ধারিত মৌসুমের সময় অনুসারে এবং সরিষা তুলে বোরো চাষ করা যাবে অতি সহজে।

আরও পড়ুন: রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব জাতের ধান

ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, ব্রি উদ্ভাবিত নিত্যনতুন এ জাতগুলো খাদ্যসংকট মোকাবিলায় সহায়ক হবে। আমাদের উদ্ভাবিত ১০৮টি জাতের মধ্যে অনেকগুলো উচ্চ ফলনশীল। এসব জাত চাষের কারণে আগামীতে খাদ্য সংকটের কোনো শঙ্কা নেই।

তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতে উচ্চ ফলনশীল ব্রি ধান৮৭ আবাদ সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। অল্প দিনের মধ্যেই ব্রি ৮৭ ধান আমন মৌসুমের প্রধান শস্যে পরিণত হবে।

এনএইচ/এসএইচএস/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()