সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

বশেমুরবিপ্রবিতে আবারও সাপ আতঙ্কে শিক্ষার্থীরা

ভ্যাপসা গরমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আবারও সাপের উপদ্রব বেড়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন, রাস্তা, মাঠ, স্কুল, লেকপাড় ও হল সংলগ্ন বিভিন্ন জায়গায় দেখা মিলছে বিভিন্ন প্রজাতির বিষধর সাপের।

এগ্রোটেক

ভ্যাপসা গরমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আবারও সাপের উপদ্রব বেড়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন, রাস্তা, মাঠ, স্কুল, লেকপাড় ও হল সংলগ্ন বিভিন্ন জায়গায় দেখা মিলছে বিভিন্ন প্রজাতির বিষধর সাপের।

শনি (১৫ অক্টোবর) ও রোববারও (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের হলচত্বরে গোখরা সাপ দেখা গেছে। এরআগে গতবছর শীতের প্রথমদিকে ব্যাপকভাবে সাপের উপদ্রব দেখা যায়।

দুর্গাপূজার দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে সাপের এমন উপদ্রব দেখে চরম আতঙ্কে রয়েছেন হলে থাকা শিক্ষার্থীরা।

চলতি বছরের এপ্রিরে 'বশেমুরবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম। সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে আবারও বেড়েছে সাপের উপদ্রব।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, নিরাপদ চলাচল ও সাপের বিষ নিবারক ভ্যাকসিনের (অ্যান্টিভেনম) জন্য গত নভেম্বরে রেজিস্ট্রার বরাবর আবেদন করেন সাধারণ শিক্ষার্থীরা। আবেদনপত্রে ক্যাম্পাসকে ঝোপঝাড়মুক্ত রাখা ও জেলা সদর হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের দাবি জানানো হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের নির্দেশে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়। তবে বিভিন্ন জায়গায় সাপের প্রজননক্ষেত্র থাকায় প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির সাপের দেখা মিলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক মো. শরিফুজ্জামান জাগো নিউজকে বলেন, এর আগেও একাধিকবার সাপের উপদ্রবের কথা জানা গেছে। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঝোপঝাড়ে এদের চলাচল। বিশেষ করে এদের প্রজননক্ষেত্র বিশ্ববিদ্যালয় এলাকায় হওয়ায় প্রায়ই এদের দেখা মিলছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট মালি নেই। যারা আছেন তাদেরও দায়িত্বে অবহেলা রয়েছে। নিয়মিত ঝোপঝাড় পরিষ্কার না রাখায় শিক্ষার্থীরা সাপের মুখোমুখি হচ্ছেন।

শেখ রাসেল হলের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, বিষধর যে সাপগুলোর দেখা মিলছে, সেগুলোর বয়স ৪-৫ মাসের কম নয়। এর মানে ক্যাম্পাসে কোনো মা সাপ অনেকগুলো ডিম ফুটিয়েছে। ফলে উপদ্রব বেশিই দেখা দিচ্ছে। কোনো ধরনের বিপদ ঘটার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

গোখরা প্রজাতির সাপের বিষ মূলত একটি শক্তিশালী সিনাপটিক নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন সমৃদ্ধ বিষ। এ সাপে দংশনের ৪০-৫৫ মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হয়ে থাকে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় এই প্রজাতির ১০টির বেশি সাপ মারা হয়েছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

ব্রাজিলের Sibium Analytics কিনে আখ ও জৈব জ্বালানিতে পা রাখল xFarm

সুইজারল্যান্ডের খামার ব্যবস্থাপনা প্রযুক্তি কোম্পানি xFarm Technologies ব্রাজিলের Sibium Analytics অধিগ্রহণ করেছে; এর মাধ্যমে আখ ও জৈব জ্বালানি খাতে ঢুকল কোম্পানিটি, আর তার আওতা বাড়ল বিশ্বের ছয় লাখের বেশি খামারের ২ কোটি ৪০ লাখ হেক্টর জমিতে।

এজিফান্ডনিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()