সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

বরগুনায় ধান সংগ্রহে ভাটা

বরগুনায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এবছর জেলায় লক্ষ্যমাত্রার পাঁচ হাজার ৮৪২ মেট্রিক টন ধান কেনার বিপরীতে এখন পর্যন্ত মাত্র সাড়ে পাঁচ মেট্রিক টন ধান কেনা হয়েছে।

ফসল

বরগুনায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এবছর জেলায় লক্ষ্যমাত্রার পাঁচ হাজার ৮৪২ মেট্রিক টন ধান কেনার বিপরীতে এখন পর্যন্ত মাত্র সাড়ে পাঁচ মেট্রিক টন ধান কেনা হয়েছে।

সরকারিভাবে সারাদেশের সঙ্গে একযোগে বরগুনায় গত ২৯ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে, যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সরকারনির্ধারিত দামের চেয়ে বাজারে বেশি মূল্য পাচ্ছেন। যে কারণে সরকারি গুদামে ধান না দিয়ে বাজারে বিক্রি করছেন।

বরগুনার বাঁশবুনিয়া এলাকার আল-আমিন বলেন, সরকারনির্ধারিত দামের থেকে মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে বাজারে ধান বিক্রি করা যায়। এজন্যই বাজারে বিক্রি করছি।

বরইতলা এলাকার কৃষক মতিউর রহমান বলেন, সরকারের কাছে ধান বিক্রি করতে অনেক ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় ধানের মান ভালো না বলে ফেরত দিয়ে দেয়। কিন্তু সেই ধান বাজারে বিক্রি করতে কোনো বাধা নেই। তাছাড়া পরিমাণ বেশি হলে মাঠে এসে ধান কিনে নিয়ে যায়। এতে পরিবহন খরচ যেমন থাকে না, তেমনি কোনো ভোগান্তিও হয় না।

সোনাখালী এলাকার মো. আলী বলেন, সরকার যে ধান কেনে আমরা তা জানি না। বাজারের থেকে যদি বেশি দাম এবং পরিবহন খরচ কম হয়, তাহলে সরকারের কাছে ধান বিক্রি করা যায়।

বরগুনা শহরের মুন্সী ট্রেডার্সের ম্যানেজার রেজা বলেন, অনেক কৃষকের সঙ্গে দীর্ঘদিনের কেনাবেচার সম্পর্ক থাকায় তাদের ধান আমাদের কাছেই বিক্রি করে।

হাওলাদার ট্রেডার্সের শ্রমিক মামুন বলেন, ধান কাটা হয়ে গেলে কৃষকরা অনেক সময় দোকানে ফোন দেয়। আমরা গাড়ি নিয়ে একসঙ্গে পাঁচশ থেকে এক হাজার মণ ধান মাঠ থেকেই মেপে নিয়ে আসি।

এ বিষয়ে, বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা তহিদুর রহমান বলেন, নির্ধারিত মূল্যের থেকে আমরা বেশি দামে কৃষকদের ধান কিনতে পারি না। অপরদিকে, বাজারে মূল্য বেশি থাকায় সরকারের কাছে ধান বিক্রিতে কৃষকদের আগ্রহ নেই। মাঠ থেকেই ধান বিক্রি হয়ে যায়।

তিনি আরও বলেন, জেলায় চলতি মৌসুমে পাঁচ হাজার ৮৪২ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রার ধরা হয়েছে। বিপরীতে এখন পর্যন্ত মাত্র সাড়ে পাঁচ মেট্রিক টন ধান কেনা হয়েছে।

এমআরআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()