সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

বোরো মৌসুমের শুরুতেই রাজশাহীতে লোডশেডিং, ভোগান্তিতে কৃষক

রাজশাহীতে গত দুই সপ্তাহ ধরে চলছে লোডশেডিং। চলতি বোরো মৌসুমের শুরতেই প্রতিদিন অন্তত তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে বোরো চাষাবাদে বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে।

ফসল

রাজশাহীতে গত দুই সপ্তাহ ধরে চলছে লোডশেডিং। চলতি বোরো মৌসুমের শুরতেই প্রতিদিন অন্তত তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে বোরো চাষাবাদে বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে।

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) তথ্য মতে, রাজশাহী বিভাগের আট জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা ২৭৬ মেগাওয়াট। কিন্তু গত কয়েকদিন ধরে সরবরাহ পাওয়া যাচ্ছে এর চেয়ে কম। বুধবার (১৮ জানুয়ারি) রাজশাহী বিভাগ বিদ্যুৎ পেয়েছে ২২২ মেগাওয়াট। অর্থাৎ ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি।

এদিকে, মৌসুমের শুরতেই লোডশেডিংয়ের কবলে পড়ে বেশ বেকায়দায় পড়েছেন চাষিরা। এছাড়া সময়মতো বিদ্যুৎ না পেয়ে বেশ নাজেহাল অবস্থায় পড়েছেন নগরবাসী। অনেকেই বিদ্যুতের এই সমস্যা নিয়ে জানতে নেসকোর হটলাইনেও ফোন করছেন।

আরও পড়ুন: প্রথমদিনই মানা হচ্ছে না এলাকাভিত্তিক লোডশেডিং

নগরীর সাহেব বাজার এলাকার ব্যবসায়ী আব্দুস সবুর বলেন, আমাদের মার্কেট চলে সারাদিন। কিন্তু দিনে অন্তত তিন থেকে চারবার বিদ্যুৎ যাচ্ছে। প্রায় তিন/চার ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে করে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। অন্ধকারে তো আর ব্যবসা করা যাচ্ছে না। হটলাইনে ফোন করলে কেউ ধরে না। বাধ্য হয়ে মোমবাতি ব্যবহার করছি।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর এলকার কৃষক মাসুদ আলী। এবার তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন। জমিতে ধান রোপণের পরই বিদ্যুতের যে যাওয়া আসা দেখছি তা নিয়ে আমরা চিন্তিত। এখনই যদি পানি দিতে এই সমস্যা হয় তাহলে পুরো মৌসুমে কীভাবে চাষ করবো। এবার কী ঠিক সময়মতো পানি দিতে পারবো কী না সেই নিয়ে ভাবনায় আছি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, রাজশাহীতে বোরো আবাদ শুরু হয়েছে। অনেকেই ধান লাগিয়েছেন। বেশিরভাগ কৃষকই এখন জমি প্রস্তুতে ব্যস্ত। এ এলাকার প্রায় সব জমিই গভীর নলকূপের পানির ওপর নির্ভরশীল। এখন পর্যন্ত জমিতে পানির তেমন চাহিদা দেখা দেয়নি। বিদ্যুতের সমস্যা হলেও তার প্রভাব তেমন পড়ছে না। আগামীতেও এই সমস্যা তেমন জটিল হবে না বলে তিনি আশাবাদী।

আরও পড়ুন: লোডশেডিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনভোগান্তি

লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে নেসকোর রাজশাহী অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ বলেন, গত ১৫ দিন ধরেই লোডশেডিং করতে হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ না পেয়েই আমাদের লোডশেডিং করতে হচ্ছে। কখনো কখনো রাতেও লোডশেডিং করতে হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় গ্রিড থেকে চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তাই লোডশেডিং করতে হচ্ছে। সমস্যাটা কী সেটা আমরাও জানি না। বিদ্যুৎ ঠিকমতো পেলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

সাখাওয়াত হোসেন/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()