সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন নওশাবা

প্রাণিকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে সক্রিয় প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এখন থেকে বন্যপ্রাণীর অধিকার সংরক্ষণে আরও নিবিড়ভাবে কাজ করবেন এই অভিনেত্রী।

পরিবেশ

প্রাণিকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে সক্রিয় প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এখন থেকে বন্যপ্রাণীর অধিকার সংরক্ষণে আরও নিবিড়ভাবে কাজ করবেন এই অভিনেত্রী।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) 'অ্যাম্বাসেডর ফর ওয়াইল্ডলাইফ' হিসেবে যুক্ত হয়েছেন নওশাবা। গতকাল (১৮ মার্চ) সংস্থাটির ফেসবুক পেজে ঘোষণাটি দেওয়া হয়। সেখানে জানানো হয়, অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছেন। প্রাণিকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে কাজী নওশাবার সংবেদনশীলতা সকলেরই জানা। তার হাত ধরে প্রকৃতি ও মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার ইতিবাচক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে সংস্থাটি।

প্রাতিষ্ঠানিক এই সম্পৃক্ততা প্রসঙ্গে কাজী নওশাবা জাগো নিউজকে বলেন, 'যে কোনো প্রাণের প্রতি আমার সহমর্মিতা আছে। ডিইএসসিএফ বন্যপ্রাণী নিয়ে কাজ করে বলে আমি ওদের সঙ্গে যুক্ত হয়েছি। শৈশব থেকেই আমি প্রাণের প্রতি সদয়। এখনও দেখা যাচ্ছে, কত বন্যহাতি মারা যাচ্ছে, হাতিদের ওপর অত্যাচার করা হচ্ছে, অকারণে মানুষ সাপ মেরে ফেলছে, এসব আমাকে পীড়া দেয়। বিভিন্ন সময় এসব বিষয়ে আমি আওয়াজ তুলেছি। প্রাণীর জীবন রক্ষা করতে মানুষের মধ্যে আমি সচেতনতা ছড়িয়ে দিতে চাই। সংস্থাটি অনেক দিন ধরে আমাকে অনুসরণ করতো। তারা আমাকে তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানালে আমি সাড়া দিয়েছি। আশা করি সামনে আরও ভালো কাজ করবো।'

প্রাণী অধিকার রক্ষায় নওশাবার লক্ষ্য কী? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, 'আমার ইচ্ছে পৃথিবীতে কোনো চিড়িয়াখানা থাকবে না, কোনো প্রাণকে আমরা কখনও আটকে রাখবো না। বন্যরা বনেই সুন্দর, সেটাই যেন সবাই মেনে চলে। পৃথিবীতে যে কোনো প্রাণী ও মানুষের সহাবস্থানের ব্যাপারটা যেন আমরা সব সময় মনে রাখি, সেই বার্তাটা সর্বত্র ছড়িয়ে দেওয়াই হবে আমার লক্ষ্য। পৃথিবীটা সকলের, সেই সচেতনতার কথাই আরও জোড়ালোভাবে বলে যাব।'

বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে যুক্ত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সর্বশেষ মঞ্চে তীরন্দাজ রেপার্টরি থিয়েটারের 'কণ্ঠনালীতে সূর্য' নাটকে কাজ করছেন তিনি। নুহাশ হুমায়ুনের ওয়েব সিরিজ '২ষ'-এর নতুন পর্ব 'অন্তরা'য় দেখা গেছে তাকে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()