পরিবেশবন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন নওশাবা
প্রাণিকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে সক্রিয় প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এখন থেকে বন্যপ্রাণীর অধিকার সংরক্ষণে আরও নিবিড়ভাবে কাজ করবেন এই অভিনেত্রী।
