সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

বৈশাখে বাড়িতে করুন কলাপাতায় ভাপা ইলিশ

বৈশাখ এলেই ইলিশ মাছের কথা সবার আগে মনে পড়ে। পান্তা সঙ্গে ইলিশ ভাজা ছাড়া যেন উৎসবটাই অপূর্ণ লাগে। ইলিশ দিয়ে নানা ধরনের রান্না করা যায়, তবে ভাপা ইলিশ তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু একটি পদ। খুব কম উপকরণেই এটি সহজে ঘরে তৈরি করা যায়।পহেলা বৈশাখের দিনে ঘরে তৈরি এই ভাপা ইলিশ আপনার খাবারের টেবিলে যোগ

মৎস্য

বৈশাখ এলেই ইলিশ মাছের কথা সবার আগে মনে পড়ে। পান্তা সঙ্গে ইলিশ ভাজা ছাড়া যেন উৎসবটাই অপূর্ণ লাগে। ইলিশ দিয়ে নানা ধরনের রান্না করা যায়, তবে ভাপা ইলিশ তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু একটি পদ। খুব কম উপকরণেই এটি সহজে ঘরে তৈরি করা যায়।পহেলা বৈশাখের দিনে ঘরে তৈরি এই ভাপা ইলিশ আপনার খাবারের টেবিলে যোগ করবে আলাদা মাত্রা। সহজ এই রেসিপি দিয়ে খুব অল্প সময়েই তৈরি করতে পারবেন দারুণ সুস্বাদু একটি ঐতিহ্যবাহী পদ। আসুন জেনে নেওয়া যাক কীভাবে কলাপাতায় ইলিশ ভাপা তৈরি করবেন-

প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে সরিষা বাটা, নারিকেল বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, সরিষার তেল ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই মসলার মধ্যে মাছের টুকরোগুলো মেখে ১০-১৫ মিনিট রেখে দিন, যাতে মসলা ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যায়।

এদিকে কলাপাতাগুলো হালকা আঁচে একটু সেঁকে নিন। এতে পাতা নরম হবে এবং মুড়ানোর সময় ফেটে যাবে না। এরপর প্রতিটি কলাপাতার টুকরোয় ১বা ২ টুকরো মাছ রাখুন, সঙ্গে কিছু মসলা দিন। উপরে ২-৩টি চেরা কাঁচা মরিচ ও অল্প সরিষার তেল ছড়িয়ে দিন। এবার পাতাটি ভালোভাবে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে ফেলুন।

এরপর একটি প্যানে বা স্টিমারে পানি দিয়ে তার ওপর একটি স্ট্যান্ড বসান। সেই স্ট্যান্ডের ওপর কলাপাতায় মোড়ানো মাছগুলো সাজিয়ে দিন এবং ঢেকে দিন। মাঝারি আঁচে ২০ মিনিট ভাপে রান্না করুন। রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে আরও ৫ মিনিট ঢেকে রাখুন। হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুগন্ধি কলাপাতায় ভাপা ইলিশ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()