সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

বছরে ৬ লাখ টাকার বরই বিক্রি করেন আব্দুর রহিম

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠির যুবক আব্দুর রহিম সিকদার। তিনি বাবার সঙ্গে ৩০০ শতাংশ জমিতে বরই চাষ করে সফল হয়েছেন। তাতেই এখন আত্মনির্ভরশীলতার পথে পা বাড়াচ্ছেন।

ফসল

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠির যুবক আব্দুর রহিম সিকদার। তিনি বাবার সঙ্গে ৩০০ শতাংশ জমিতে বরই চাষ করে সফল হয়েছেন। তাতেই এখন আত্মনির্ভরশীলতার পথে পা বাড়াচ্ছেন।

শুধু চাকরির পেছনে না ঘুরে কীভাবে আত্মনির্ভরশীল হওয়া যায়, এর জন্য বাবার সঙ্গে বরই চাষ শুরু করেন। সঠিক পরিচর্যায় ভালো ফলন হওয়ায় প্রতি বছর জমির পরিমাণ বাড়িয়ে এখন উৎপাদিত বরই বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

বর্তমানে দুটি বাগানে আপেল কুল, বাউকুল, বল সুন্দরী, নারিকেল সুন্দরী, কাশ্মিরী, থাই টকসহ ৬ জাতের বরই আছে। আব্দুর রহিম জানান, বাগানের বরই খুবই মিষ্টি ও সুস্বাদু। আশেপাশের পাইকারেরা বাগান থেকে কিনে নেন। তার বাগানে ২ থেকে আড়াই লাখ টাকা খরচ হয়েছে। কোনো ক্ষতি না হলে ৬-৭ লাখ টাকার বরই বিক্রি করা যায়।

আরও পড়ুন: শীতে ছাদে ফলের বাগান করার উপায়

কাওসার নামে এক বরই ক্রেতা বলেন, 'আমি বরিশাল থেকে বরই কিনতে এসেছি। তাদের বরই খুবই সুস্বাদু ও দামে কম। ২ বছর ধরে এখান থেকেই বরই কিনি।'

পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন খান বলেন, 'আমাদের ইউনিয়নে আব্দুর রহিম ছাড়াও অনেকে বরই চাষ করেছেন। তারা সফল হয়েছেন। তাদের দেখাদেখি অনেকেই বরই চাষে আগ্রহী হচ্ছেন। দূর-দূরান্ত থেকে পাইকারেরা এসে কিনে নেন। অনেকে বাগান দেখতে এসেও বরই কিনে নিয়ে যান।'

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম বলেন, 'জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বরই চাষিদের প্রশিক্ষণ, সার, সেচ ব্যবস্থাপনাসহ উন্নত জাত সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। আমরা চাষিদের উৎসাহিত করছি। লাভজনক হওয়ায় শিক্ষিত তরুণ কৃষক উদ্বুদ্ধ হয়ে বরই চাষ করছেন। আশা করছি বরই চাষের মাধ্যমে তাদের কর্মসংস্থান বাড়বে। এতে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।'

আতিকুর রহমান/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()