সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

ব্ল্যাক কুইন তরমুজ চাষে ৭০ দিনে লাখ টাকা আয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের তরুণ কৃষক আবু বাক্কার সিদ্দিক অসময়ে ব্ল্যাক কুইন জাতের তরমুজ চাষ করে চমক দেখিয়েছেন। মাত্র ৭০ দিনে ৪০ শতাংশ জমি থেকে এক লাখ টাকার বেশি আয় করেছেন।

ফল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের তরুণ কৃষক আবু বাক্কার সিদ্দিক অসময়ে ব্ল্যাক কুইন জাতের তরমুজ চাষ করে চমক দেখিয়েছেন। মাত্র ৭০ দিনে ৪০ শতাংশ জমি থেকে এক লাখ টাকার বেশি আয় করেছেন।

সরেজমিনে জানা যায়, তার জমিতে ছোট ছোট মাচায় ঝুলছে কালো রঙের নানান আকৃতির তরমুজ। ভেতরে টকটকে লাল আর স্বাদে মিষ্টি হওয়ায় জেলার বিভিন্ন স্থান থেকে পাইকাররা সরাসরি জমিতেই তরমুজ কিনতে ভিড় করছেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, তরমুজ একটি লাভজনক ফসল। মাত্র ৭০-৭৫ দিনে বিঘাপ্রতি ৩০-৩৫ হাজার টাকা খরচে কৃষকেরা ১ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত লাভবান হচ্ছেন। এ কারণে উপজেলায় তরমুজ আবাদ বাড়ছে। চলতি মৌসুমে ১৫ বিঘা জমিতে তরমুজ আবাদ হয়েছে, যার বেশিরভাগই চণ্ডিপাশা এবং কিছু বুরুদিয়া ইউনিয়নে। খোরপোষ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের অংশ হিসেবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন।

আবু বাক্কার জানান, কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের পরামর্শে তিনি এ জাতের তরমুজ চাষ করেছেন। খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। এরই মধ্যে তিনি ১ লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন। মৌসুম শেষে বিক্রি হবে আড়াই থেকে ৩ লাখ টাকার মতো। এতে তার লাভ দাঁড়াবে প্রায় দেড় লাখ টাকা।

তিনি বলেন, 'আগে ধান বা সবজি চাষ করতাম, লাভ কম ছিল। তরমুজ চাষ করে অনেক বেশি লাভবান হয়েছি। আমারটা দেখে আশপাশের কয়েক যুবকও ব্ল্যাক কুইন তরমুজ চাষ শুরু করেছে। তাদের ফলনও ভালো হয়েছে।'

স্থানীয় কৃষক হযরত আলী বলেন, 'আবু বাক্কার অসময়ে তরমুজ চাষ করে দারুণ সাফল্য পেয়েছে। আগামী বছর আমিও কৃষি অফিসের সহায়তায় এ জাতের তরমুজ চাষ করবো।'

চণ্ডিপাশা ব্লকের উপসহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলম বলেন, 'আমরা মাঠে থেকেই কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছি—কীভাবে কম খরচে ভালো ফলন পাওয়া যায় এবং বেশি লাভবান হওয়া সম্ভব। পাশাপাশি উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম স্যারও সময় নিয়ে মাঠে আসেন, কৃষকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।'

পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম বলেন, 'চলতি মৌসুমে উপজেলায় ১৫ বিঘা জমিতে ব্ল্যাক কুইন তরমুজ আবাদ হয়েছে। কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। ব্ল্যাক কুইন তরমুজ তাইওয়ান থেকে আনা বিশেষ জাত, যার প্রতিটি ফলের গড় ওজন ৩-৫ কেজি। শীত ছাড়া সারাবছরই এ জাতের তরমুজ চাষ করা সম্ভব। আগামীতে আরও বেশি জমিতে আবাদ বাড়বে।'

অসময়ে তরমুজ চাষ করে লাভবান হওয়ায় আবু বাক্কার সিদ্দিক এখন বৃহৎ পরিসরে ব্ল্যাক কুইন তরমুজ আবাদে কৃষি বিভাগের সহযোগিতা চান।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()