সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

বিষেও মরছে না পোকা, দিশেহারা কৃষক

আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা। তবে এবার ধানক্ষেতে মাজরা, কারেন্ট, গান্ধিসহ নানা ধরনের পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

ফসল

আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা। তবে এবার ধানক্ষেতে মাজরা, কারেন্ট, গান্ধিসহ নানা ধরনের পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

এ বছর পরিমিত বৃষ্টিপাত না হওয়ায় এবং তীব্র গরমের কারণে চারা রোপণের পরপরই মাজরা পোকার আক্রমণ শুরু হয়েছে। কীটনাশক দিয়েও আক্রমণ থামানো যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। এ অবস্থায় লোকসানের শঙ্কা করছেন তারা।

তবে কৃষি কর্মকর্তারা বলছেন, পোকার আক্রমণ ঠেকাতে এবং পোকার আকার ও ধরন বুঝতে মাঠে-মাঠে আলোর ফাঁদ পাতা হয়েছে।

উপজেলার চাপড়া, নন্দনালপুর ও জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে, বিদ্যুতের সাহায্যে লাইটের আলো জ্বালানো রয়েছে। আলোর নিচে গামলা ভরা পানি রাখা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের পোকা উড়ে এসে পড়ছে।

তারাপুর এলাকার কৃষক আমিরুল ইসলাম বলেন, এবার মাঠে প্রচুর পোকার আক্রমণ। ওষুধে কাজ হচ্ছে না। সেজন্যই আলোর ফাঁদ পেতে পরীক্ষা করা হচ্ছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, আবহাওয়াজনিত কারণে পোকার আক্রমণ বেশি। কৃষকদের অতিরিক্ত ও ভুল স্প্রে ছিটানোর কারণে পোকামাকড় আরও শক্তিশালী হচ্ছে। সেজন্য আলোর ফাঁদ পেতে কোন কোন পোকা আছে তার তালিকা করা হচ্ছে।

উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের নীলের মাঠের ধানক্ষেতে গিয়ে দেখা গেছে, ধান গাছের চারায় শীষ বের হওয়া শুরু হয়েছে। তবে আক্রমণ করেছে পোকা। মাজরা পোকায় শীষগুলো কেটে দিয়েছে। ফলে চারার মাথায় লালচে ভাব। কোথাও কোথাও চারা মরেও গেছে। সেগুলো কৃষকরা ছিঁড়ে ফেলছেন। পোকার আক্রমণ রোধ করতে স্প্রে মেশিন দিয়ে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। কেউ কেউ আবার নিড়ানির কাজ করছেন।

এ সময় কথা হলে কৃষক মো. শফিকুল ইসলাম জানান, তিনি আড়াই বিঘা জমিতে ধানচাষ করেছেন। বিঘা প্রতি প্রায় ১৬ হাজার টাকা খরচ পড়েছে। এ বছর চারা রোপণের পরপরই পোকার আক্রমণ শুরু হয়েছে। স্প্রে করেও কোনো কাজ হচ্ছে না।

ছাতিয়ান গ্রামের কৃষক মতিয়ার রহমান বলেন, তিনি চার বিঘা জমিতে ধানের চাষ করেছেন। তার জমিতেও স্থানীয় সারের ডিলারদের পরামর্শে স্প্রে করছেন।

তার ভাষ্য, মাঠে তিনি কোনোদিনও কৃষি কর্মকর্তাদের দেখা পাননি।

চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার কৃষক কাজী তুহিন বলেন, এবার পোকার কাছে অসহায় হয়ে পড়েছে কৃষক। বারবার স্প্রে করেও পোকা কমছে না। বাজার ভেজাল ওষুধে সয়লাব।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় প্রায় ১৪ হাজার ১১৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০০ হেক্টরের বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, আবহাওয়াজনিত কারণে এবার বিভিন্ন পোকার আক্রমণ বেশি। আক্রমণ মোকাবিলায় তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। মাঠে আলোর ফাঁদ পেতে পোকা দমনের জন্য মাঠকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()