সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

বিড়াল নির্যাতন: সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে গ্রামীণফোন

পোষা বিড়ালকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে গ্রামীণফোনের একজন কর্মকর্তা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার বিরুদ্ধে। এ ঘটনা পর্যালোচনা করে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।

পরিবেশ

পোষা বিড়ালকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে গ্রামীণফোনের একজন কর্মকর্তা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার বিরুদ্ধে। এ ঘটনা পর্যালোচনা করে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, 'গ্রামীণফোন সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষ ও প্রাণীর সহাবস্থানে বিশ্বাস করে। সম্প্রতি আমরা একটি পোষা প্রাণী ও আমাদের একজন কর্মীকে ঘিরে একটি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি।'

গ্রামীণফোন আরও জানিয়েছে, 'আমরা যে কোনো প্রাণীর প্রতি বিরূপ আচরণের কঠোর নিন্দা জানাই। ঘটনাটি তারা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কাজ করছেন।' খোঁজ নিয়ে জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন গ্রামীণফোনের উপ-পরিচালক কাজী হাসান মাহমুদ। সোমবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে পাশের ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকা ইলমা নামে এক তরুণীর পোষা বিড়াল কাজী হাসান মাহমুদের বাসায় ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বিড়ালটি লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে পোষা বিড়ালটি রক্তাক্ত হয়।

আরও পড়ুন

এ নিয়ে ফেসবুকে কিছু ভিডিও ও ছবি শেয়ার করেন বিড়ালের মালিক ইলমা। সঙ্গে পুরো ঘটনা তুলে ধরেন, যা ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে নেটিজেনরা গ্রামীণফোনকে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

ফেসবুকে বিড়াল নিয়ে লেখালেখির একটি গ্রুপ রয়েছে। সেটির নাম ক্যাট সোসাইটি অব বাংলাদেশ। গ্রুপে ইলমার দেওয়া পোস্টে বলা হয়েছে, 'আজ (সোমবার) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আমার ছোট ভাই স্কুল থেকে ফিরে এসে জানায়, সে একটি বিড়ালের চিৎকার শুনেছে। আমি দৌড়ে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখি আমার প্রতিবেশী কাজী হাসান মাহমুদ (ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন) এবং ফারহানা খানম (কর্মকর্তা, অরিস্টো ফার্মা)-এর ফ্ল্যাটের দরজা খোলা।'

'আমি তাদের ফ্ল্যাটে গিয়ে দেখি তাদের গৃহকর্মী মজিদা একটি সাদা বিড়ালকে লোহার রড দিয়ে নির্মমভাবে মারছে। আমি গিয়ে বিড়ালটিকে উদ্ধার করি এবং বুঝতে পারি, এটা আমারই বিড়াল। ৫ মাস বয়সী একটি ছোট মেয়ে বিড়াল যাকে আমি কয়েক মাস আগে রাস্তা থেকে উদ্ধার করেছিলাম। সে সবসময় বাসার মধ্যেই থাকে।'

ইলমা লিখেছেন, 'বিড়ালটি তখন রক্তাক্ত, কাঁপছে, নাক দিয়ে রক্ত ঝরছে, নড়াচড়া করতে পারছিল না। সে মাত্র ১০ মিনিটের জন্য বাইরে গিয়েছিল, আর এ ১০ মিনিটেই তার শরীর থেঁতলে দেওয়া হলো! এই একই পরিবার ৬ মাস আগে আমার আরেকটি বিড়ালকে ৮তলা থেকে ফেলে দিয়েছিল, যার ফলে সে ফুসফুসে আঘাত পায় এবং টানা ৯ মাস চিকিৎসা করিয়েও তাকে বাঁচাতে পারিনি।'

'আমি আজ শান্তভাবে প্রতিবাদ করতে গেলে তারা আমার সাথে অশোভন আচরণ করে, চিৎকার করে আমাকে বের করে দেয়, গালাগালি করে এবং মামলার হুমকি দেয়। অথচ গৃহকর্মী মজিদা নিজেই স্বীকার করেছেন, তার ম্যাডাম ফারহানা খানম তাকে বিড়াল মারতে বলেছেন। আমার কাছে সিসিটিভি ফুটেজ, ছবি এবং বিড়ালের আর্তনাদের ভিডিও সংরক্ষিত আছে।'

এ নিয়ে থানায় মামলা করবেন বলেও জানিয়েছেন বিড়ালের মালিক ইলমা। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে গ্রামীণফোনের উপ-পরিচালক আবু হাসান মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

এএএইচ/ইএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()