সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

বিপন্ন বুনো ছাগল উদ্ধার করলো এলাকাবাসী

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে হরিণ মনে করে ৫০ কেজি ওজনের একটি বিপন্ন বুনো ছাগল উদ্ধার করেছে এলাকাবাসী।

লাইভস্টক

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে হরিণ মনে করে ৫০ কেজি ওজনের একটি বিপন্ন বুনো ছাগল উদ্ধার করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের ডলুরা এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার স্থানীয়রা দেখতে পায় সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে হরিণসদৃশ একটি বুনো ছাগল নদী পার হয়ে বাঁচার চেষ্টা করছে। তারা হরিণ মনে করে ছাগলটি উদ্ধার করে। পরে বুঝতে পারে এটি হরিণ নয়। তবে এর অবয়ব অনেকাংশেই হরিণের মতো। পরে স্থানীয়রা এটি ডলুরা বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। মঙ্গলবার রাতেই বিশ্বম্ভরপুর পুলিশ ও বিজিবি সুনামগঞ্জ বন বিভাগের কাছে ছাগলটি হস্তান্তর করে।

সুনামগঞ্জ বনবিভাগের অতিরিক্ত দায়িত্ব থাকা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম জাগো নিউজকে বলেন, নদী থেকে উদ্ধার হওয়া বুনো ছাগলটি (রেড সেরো) মৌলভীবাজার লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, বুনো ছাগলটি 'আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন)' বিশ্বে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত। এটি রাজকান্দি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হবে।

লিপসন আহমেদ/এনআইবি/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()