সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ এর জন্য প্রতিবেদন আহ্বান

কৃষি বিষয়ক লেখালেখিতে উৎসাহিত করতে 'বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫' চালু করেছে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)।

ফসল

কৃষি বিষয়ক লেখালেখিতে উৎসাহিত করতে 'বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫' চালু করেছে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)।

সম্প্রতি খামারবাড়ির একটি হলরুমে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার পাঁচজনকে 'বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে কৃষি বিষয়ক প্রতিবেদন আহ্বান করা হয়েছে। ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে চলতি ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনসমূহ থেকে নিরপেক্ষ বিচারকদের মূল্যায়নে সেরা প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে। সরকারের গুরুত্বপূর্ণ এক বা একাধিক উপদেষ্টা, খাত সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর।

১. মোট ৫ জনকে পুরস্কার প্রদান করা হবে।২. ১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডের জন্য ই-মেইলে জমা দিতে হবে।৩. সিরিজ প্রতিবেদন ব্যতীত একজন একাধিক প্রতিবেদন জমা দিতে পারবেন না।৪. প্রিন্ট ও অনলাইনের ক্ষেত্রে প্রকাশিত রিপোর্টের ই-পেপার কপি এবং অনলাইন লিঙ্ক জমা দিতে হবে। মেইলে বিষয় লিখতে হবে: 'বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫'।৫. টেলিভিশন প্রতিবেদনের লিংক প্রেরণের ক্ষেত্রে প্রতিবেদনটি অবশ্যই সংশ্লিষ্ট টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল/ফেসবুক পেজের হতে হবে। ৬. পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবিসহ রিপোর্টারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।৭. যথাযথ নিয়মে জমা দেওয়া প্রতিবেদনগুলো বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ) কর্তৃক মনোনীত বিচারকমণ্ডলী মূল্যায়ন করবেন এবং এ বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রত্যেক বিচারক পৃথকভাবে প্রতিটি প্রতিবেদন যাচাইয়ের পর, সর্বোচ্চ গড় নম্বরের ভিত্তিতে বিচারকমণ্ডলীর সভায় চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে।

ডকুমেন্টসসহ প্রতিবেদন পাঠানোর মেইল—[email protected]

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন—০১৮৬৮৪১৩৫৯৫ (কাওসার আজম, সাধারণ সম্পাদক, বিএআরএফ) এবং +৮৮০১৯৭৯৮৮১১৩৩ (ফারুক আহমাদ আরিফ, দপ্তর সম্পাদক, বিএআরএফ)।

এনএইচ/এমএমকে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()