সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

বিদেশ থেকে ফিরে মুরগির খামারে সফল মাহাবুবুর

দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে স্বল্প পুঁজিতে শ্রম ও নিষ্ঠার কারণে মুরগির খামার দিয়েই জীবনে সুদিন ফিরে এসেছে যশোরের শার্শা উপজেলার সুর্বণখালী গ্রামের মাহাবুবুর রহমানের।

লাইভস্টক

দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে স্বল্প পুঁজিতে শ্রম ও নিষ্ঠার কারণে মুরগির খামার দিয়েই জীবনে সুদিন ফিরে এসেছে যশোরের শার্শা উপজেলার সুর্বণখালী গ্রামের মাহাবুবুর রহমানের।

দীর্ঘদিন মালয়েশিয়া কাটানোর পর ২০১৯ সালের প্রথম দিকে দেশে ফিরে আর্থিক সংকটে পড়েন মাহাবুবুর রহমান। হতাশায় না ভুগে ইউটিউবের ভিডিওতে দেশের বিভিন্ন স্থানে লেয়ার মুরগির খামার দেখে এবং সে নিজেও লেয়ার মুরগির খামার করতে আগ্রহী হন। এরপর শুরু করেন লেয়ার মুরগি পালন।

মাহাবুবুর রহমান তার নিজ বাড়িতে প্রথমে একটি মুরগির শেড তৈরি করে এক হাজার লেয়ার মুরগি পালন শুরু করেন। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার দুইটি ভালোমানের মুরগির শেড এবং ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫০০ মুরগি রয়েছে। এখন তার ২৫০০ মুরগি থেকে দৈনিক ২০০৩ ডিম পাচ্ছেন।

খামারের লেয়ার মুরগি পালনের ব্যাপারে মাহাবুবুর রহমান জানান, বহুদিনের প্রবল ইচ্ছা ও মনোবল থাকায় আমি আমার নিজ জমিতে মুরগি পালন শুরু করি। এখন মুরগি পালনে আমি স্বাবলম্বী হয়েছি।

বর্তমানে আমার দুইটি মুরগির শেড রয়েছে। মুরগির সংখ্যা বেড়ে যাওয়ায় এখন খামারে মুরগি ধারণে সমস্যা হচ্ছে, আমি আরও দুইটি মুরগির শেড তৈরি করেছি। সেখানেও আগামী কয়েকদিনের মধ্যেই ১৫০০ লেয়ার মুরগির বাচ্চা নিয়ে আসবো। বর্তমানে প্রতিমাসে সেখান থেকে প্রায় ৬০-৭০ হাজার টাকা উপার্জন করা সম্ভব এবং সামনে আরও মুরগির সংখ্যা বাড়ানোর মধ্য দিয়ে খামারটি বড় করার ইচ্ছা রয়েছে।

তিনি আরও বলেন, সরকারি সহযোগিতা ছাড়াই আমি এপর্যন্ত এসেছি। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে আমার খামারটি আরও বড় করতে চাই। এবিষয়ে শার্শা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. রুবাইয়াত ফেরদৌস বলেন, বিষয়টি আমার জানা নেই। খামারি মাহাবুবুর রহমান আমাদের কাছে আসেননি। এসব খামারিদের আমরা সবসময় সার্বিক সহযোগিতা করি। তিনি আমাদের কাছে এলে তাকে আমরা ওষুধসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করব।

মো. জামাল হোসেন/এমএমএফ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()