সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ভুট্টা চাষে ভাগ্য পরিবর্তন হচ্ছে চাষিদের

ফরিদপুরের চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বাড়ছে ভুট্টা চাষ। চরবাসীসহ চাষিদের ভুট্টা চাষে ভাগ্য পরিবর্তন হচ্ছে। একসময় চরের জমিতে হতাে না তেমন ফসল। শত শত একর জমি পড়ে থাকতাে অনাবাদি। এসব জমিজুড়ে জন্ম নিতাে আগাছা। এখন সেসব জমিতে চাষ করা হচ্ছে ভুট্টা। এই ভুট্টা চাষে ভাগ্য পরিবর্তনের হাতছানি দিচ্ছে চরের মানুষদের

ফসল

ফরিদপুরের চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বাড়ছে ভুট্টা চাষ। চরবাসীসহ চাষিদের ভুট্টা চাষে ভাগ্য পরিবর্তন হচ্ছে। একসময় চরের জমিতে হতাে না তেমন ফসল। শত শত একর জমি পড়ে থাকতাে অনাবাদি। এসব জমিজুড়ে জন্ম নিতাে আগাছা। এখন সেসব জমিতে চাষ করা হচ্ছে ভুট্টা। এই ভুট্টা চাষে ভাগ্য পরিবর্তনের হাতছানি দিচ্ছে চরের মানুষদের।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ডিক্রীরচর, নর্থচ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে আবাদ হয়েছে ভুট্টা। চরগুলাে আগের মতাে বছরের অধিকাংশ সময় পানির নিচে থাকে না। এখন বছরের ৩ থেকে ৪ মাস পানি থাকে। তাই বছরের ৭ থেকে ৮ মাস পানি না থাকায় এবং কােথাও কােথাও বিশেষ করে উঁচু এলাকায় বছরের ৯ থেকে ১০ মাস পানি না থাকায় জমিভেদে এখন বছরে ২ থেক ৩ বার ভুট্টার চাষাবাদ হয়। এতে বাড়ছে ১২০ দিনের ভুট্টা চাষ।

সরেজমিনে জানা যায়, একসময় চরাঞ্চলবাসীর জীবন-জীবিকা ঘিরে ছিল গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি পালন। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া আগাছার ওপর ভর করেই পশুপালনে অভ্যস্ত হয়ে ওঠেন তারা। তবে বেশ কয়েক বছর আগে পশুর খাবারের চাহিদা মেটাতে কেউ কেউ ভুট্টা চাষ শুরু করেন। প্রায় এক যুগ আগেও তারা ভুট্টার গাছকে গরুর খাবার হিসেবে ব্যবহার করতেন। তবে প্রায় এক দশক আগে থেকে হলেও ভুট্টার চাষাবাদ বেড়েছে। ধীরে ধীরে বদলে যাচ্ছে এলাকার মানুষের জীবনচিত্র।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে ফরিদপুরের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বেড়েছে ভুট্টার চাষাবাদ। ২০২৩-২৪ মৌসুমে প্রায় ৬ হাজার হেক্টরের বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়। যার বাজারমূল্য প্রায় ২০০ কােটি টাকার মতো। এই আবাদের অধিকাংশই পদ্মা নদীর চরাঞ্চল এলাকার।খরিপ-২ মৌসুমের (চলমান) আবাদে ৪৪০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা ২ হাজার হেক্টর ছাড়িয়ে গেছে। আবাদ এখনাে চলমান।

আরও পড়ুন

সদর উপজেলার ডিক্রীরচরের নুর ইসলাম মোল্লা বলেন, 'প্রতি হেক্টর জমিতে ১০ টনের বেশি ভুট্টা উৎপাদিত হয়। ফলে ভুট্টা চাষে লাভবান হচ্ছি। কয়েক বছর আগে প্রতি মণ ৫-৬শ টাকা বিক্রি হলেও এখন বেড়েছে। বর্তমানে প্রতি মণ ভুট্টা ১২-১৫শ টাকা বিক্রি হচ্ছে।'

চরমাধবদিয়ার ভুট্টা চাষি খবির শেখ বলেন, 'হেক্টর প্রতি চাষাবাদ খরচ ১০-১২ হাজার টাকা হলেও গড়ে ৪০-৪৫ হাজার টাকার ভুট্টা উৎপাদন হয়। এতে অন্য ফসলের তুলনায় যথেষ্ট লাভবান হচ্ছেন চাষিরা।'

নর্থচ্যানেলের রুস্তম আলী অভিযোগ করে বলেন, 'কিছু ব্যবসায়ী চরে গিয়ে চাষিদের কাছ থেকে ভুট্টা সংগ্রহ করলেও সেই সংখ্যা একেবারে কম। তাই বাজারজাত করতে এখনাে দূরের শহরে নিয়ে যেতে হয়। এতে কৃষকদের নানা ঝক্কি পােহাতে হয়। তাই চর এলাকায় ভুট্টার বাজার সৃষ্টি করা গেলে কৃষকদের মধ্যে চাষের আগ্রহ বাড়তো।'

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাে. রফিকুল ইসলাম বলেন, 'ভুট্টার কােনাে অংশই ফেলনা নয়। গােড়ার অংশ জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে। উপরের অংশ গােখাদ্য আর ফল মানুষের খাদ্যসহ বিভিন্ন ধরনের পশু-পাখির খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। গত কয়েক বছর ধরে চরাঞ্চল ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় ভুট্টার চাষাবাদ বেড়েছে।'

এন কে বি নয়ন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()