সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ভোর হতেই জেগে ওঠে ধান কাটা শ্রমিকের হাট

হাতে কাস্তে, মাথায় মাথাল, পরনে লুঙ্গি ও কাঁধে গামছা। ১৮ থেকে ৫০ বছর বয়সী এমন অসংখ্য মানুষ ছোট ছোট দলবেঁধে বসে আছেন। পেশায় তারা কৃষি শ্রমিক। তাদের এ অপেক্ষা কৃষকের জন্য। কৃষক এলে দরদাম ঠিক হবে, তারপর ধান কাটতে যাবেন তারা।

ফসল

হাতে কাস্তে, মাথায় মাথাল, পরনে লুঙ্গি ও কাঁধে গামছা। ১৮ থেকে ৫০ বছর বয়সী এমন অসংখ্য মানুষ ছোট ছোট দলবেঁধে বসে আছেন। পেশায় তারা কৃষি শ্রমিক। তাদের এ অপেক্ষা কৃষকের জন্য। কৃষক এলে দরদাম ঠিক হবে, তারপর ধান কাটতে যাবেন তারা।

প্রতিবছর ধান কাটা মৌসুম এলে যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায় এ দৃশ্য দেখা যায়। এটি শ্রমিকের হাট হিসেবে পরিচিত। ভোর বেলায় শ্রমিক ও কৃষকেরা আসেন হাটে। সকাল ৮টা পর্যন্ত লোক সসমাগম থাকে হাটে।

জানা গেছে, দেশের উত্তরাঞ্চল থেকে শত শত শ্রমিক ধানকাটার উদ্দেশ্যে অভয়নগরে আসেন। মালিকপক্ষের সঙ্গে জনপ্রতি টাকার চুক্তি ঠিক হলে কাজ শুরু করেন তারা। প্রায় এক মাস থাকার পর নিজ নিজ এলাকায় ফিরে যান শ্রমিকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ১২ হাজার ৭৩৮ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬৪৩ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ধান কাটা অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নূরবাগ রেলক্রসিংয়ের পাশে রেললাইনে অসংখ্য ধান কাটা শ্রমিক বসে আছেন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর।

আব্দুর রহিম নামে এক শ্রমিক জানান, একদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অভয়নগরে এসেছেন। তাদের দলে ৬ জন সদস্য। দরদাম ঠিক না হওয়ায় সকালে কাজে যেতে পারেননি।

রাজশাহী থেকে আসা ধান কাটা শ্রমিক কাজী আরাফাত হোসেন বলেন, গত তিন দিন ধরে ধোপাদী গ্রামের দুইজন কৃষকের কয়েক বিঘা জমির ধান কাটা শেষ করেছি। দলে ৬ জন সদস্য। নতুন কাজের আশায় হাটে এসেছি। নতুন একজনের সঙ্গে দরদাম চলছে। এক হাজার টাকা মজুরি চেয়েছি, মালিকপক্ষ বলেছে সাড়ে ৮০০ টাকা। দরদাম ঠিক হলে ধান কাটতে চলে যাব।

নওয়াপাড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ৬ বিঘা জমির ধান পেকে গেছে। স্থানীয়ভাবে ধান কাটা শ্রমিকের সংকট রয়েছে। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। তাই শ্রমিক ভাড়া করতে নূরবাগ হাটে এসেছি। প্রতিবছর এখান থেকে শ্রমিক নেওয়া হয়। এবার শ্রমিকের মজুরি বেশি। জনপ্রতি সাড়ে ৮০০ টাকা বলার পরও শ্রমিকরা যেতে রাজি হচ্ছেন না। তাদের চাহিদা জনপ্রতি এক হাজার টাকা। কাজ করবেন সকাল ৬ থেকে দুপুর ১টা পর্যন্ত।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, অভয়নগরে বোরোধানের বাম্পার ফলন হয়েছে। প্রায় ৭০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০-১২ দিনের মধ্যে বাকি ধানকাটা সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, অভয়নগরের নূরবাগে ধানকাটা শ্রমিকের হাট রয়েছে। অনেক উপজেলায় এমন হাট চোখে পড়েনি। সঠিক মজুরি মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিকরা এই হাটে আসেন।

মিলন রহমান/এমএন/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()