সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

বান্দরবানে আমের ব্যাপক ফলনে খুশি চাষিরা

পরিবেশ অনুকূলে থাকায় বান্দরবানে এ মৌসুমে আমের ব্যাপক ফলন হয়েছে। ফলে আমচাষিদের মনে বইছে খুশির জোয়ার। তবে যেভাবে চোখে পড়ার মতো গাছে মুকুল এসেছিল সেভাবে আমের গুটি ধরে রাখা সম্ভব হয়নি। এছাড়া অনাবৃষ্টির কারণে গুটি হওয়ার পরও ঝরে পড়েছে অনেক আম।

ফল

পরিবেশ অনুকূলে থাকায় বান্দরবানে এ মৌসুমে আমের ব্যাপক ফলন হয়েছে। ফলে আমচাষিদের মনে বইছে খুশির জোয়ার। তবে যেভাবে চোখে পড়ার মতো গাছে মুকুল এসেছিল সেভাবে আমের গুটি ধরে রাখা সম্ভব হয়নি। এছাড়া অনাবৃষ্টির কারণে গুটি হওয়ার পরও ঝরে পড়েছে অনেক আম।

বান্দরবান সদর উপজেলার ডলুপাড়া এলাকার আম চাষি মংয়েনু মারমা জানান, তিন বছর আগে দুই একর জমিতে আমের আবাদ করেছেন। এবারই প্রথমবারের মতো তার আমগাছগুলোতে ফলন এসেছে। নতুন বাগানে ফলন আসায় অত্যন্ত খুশি তিনি। তার অম্রপালি আমের বাগান হতে প্রায় ৮০ মন আম পাওয়ার আশা করছেন।

আরও পড়ুন: হাড়িভাঙ্গা আমের বাম্পার ফলনের আশা

বাঘমারা এলাকার উসাইনু মারমা জানান, ৬৫ একর জমিতে মিশ্র ফলের আবাদ রয়েছে তার। যারমধ্যে একহাজার আম গাছে ফলন এসেছে। সবকিছু ঠিক থাকলে প্রতি গাছ থেকে ৫০ কেজি করে ৫০ হাজার কেজি আম পাওয়ার প্রত্যাশা করছেন। এছাড়া দেশি আম ৩০-৩৫ টাকা ও বেনেনা ম্যাংগো ১৮০-২৫০ টাকা কেজি দরে বাগান থেকেই নিয়ে যাচ্ছেন পাইকাররা। অন্যান্য রাংঙ্গোয়াই-রুপালি ও অন্যান্য প্রজাতির আমগুলো হারভেস্টিংয়ের সময় শুরু না হওয়ায় বাজার দর সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তিনি আরও বলেন, অনাবৃষ্টির কারণে যেভাবে মুকুল এসেছিল সে ভাবে ফলন হয় নি।

রেইচা এলাকার চাষি হারুনুর রশিদ জানান, প্রায় আড়াই একর জমিতে ১০০ এর বেশি আমগাছ রয়েছে। এপর্যন্ত বাগানের জন্য প্রায় আড়াই লাখ টাকার মত ব্যয় হয়েছে। তবে এবার আম গাছে যথেষ্ট পরিমাণে মুকুল এলেও অনাবৃষ্টি ও সেচের অভাবে সে অনুপাতে আম ধরেনই। এ মৌসুমে ৮০-৯০ মন আম বিক্রি করতে পারবেন বলে প্রত্যাশা করছেন তিনি।

বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ জানান, ২০২১-২২ অর্থ বছরে ৯ হাজার ৮০৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়। যা থেকে এক লাখ ১১ হাজার ২০৭ মেট্রিকটন আম উৎপাদন হয়। এবছর এর আবাদ ও উৎপাদন আরও বাড়বে বলে আশা করছেন তিনি। জেলায় শতকরা ৭৫ শতাংশ রাঙ্গোয়াই, ২০ শতাংশ অম্রপালি ও ৫ শতাংশ রুপালি, গৌরমতি, ব্যানেনা, জাম্বুরা ও সূর্যডিমসহ বিভিন্ন প্রজাতির আমের আবাদ করা হয়। গত বছরের তুলনায় এবছর ১০ হাজার হেক্টর জমিতে আবাদ ও এক লাখ ২০ হাজার মেট্রিকটন আমের ফলন পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()