সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

বাইক্কাবিলে পরিযায়ী পাখিদের ভিড়

শীত এলেই মৌলভীবাজারের বাইক্কাবিলে একটু উষ্ণতার জন্য আসে হাজারো পরিযায়ী পাখি। পাখিপ্রেমী আর দর্শনাথীদের প্রিয় জায়গা হয়ে ওঠে সংরক্ষিত এই জলাধার। পিয়ং, গিরি, বেলে, পাতি, পান সরালি, ধূসর, লালচে বক, রাজ সরালি, ফুলুরি, লেনজা হাঁস, পলাশি ফিস ঈগল, ভুবন চিল, নল ফুটকিসহ প্রায় ৫০ প্রজাতির পাখি এসেছে বিলের জলে।

লাইভস্টক

শীত এলেই মৌলভীবাজারের বাইক্কাবিলে একটু উষ্ণতার জন্য আসে হাজারো পরিযায়ী পাখি। পাখিপ্রেমী আর দর্শনাথীদের প্রিয় জায়গা হয়ে ওঠে সংরক্ষিত এই জলাধার। পিয়ং, গিরি, বেলে, পাতি, পান সরালি, ধূসর, লালচে বক, রাজ সরালি, ফুলুরি, লেনজা হাঁস, পলাশি ফিস ঈগল, ভুবন চিল, নল ফুটকিসহ প্রায় ৫০ প্রজাতির পাখি এসেছে বিলের জলে। সাথে আছে বক, শালিক, বেগুনি কালেম, ডাহুকসহ বিভিন্ন প্রজাতির স্থানীয় পাখি।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সবচেয়ে বেশি পাখি এসেছে আড়াইশ একর আয়তনের এই অভয়াশ্রমে। তবে অভিযোগ উঠেছে শিকারীদের হাতে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির পাখি।

২০০৩ সালে বাইক্কাবিলকে অভয়াশ্রম হিসেবে ঘোষণার পর পর্যটকদের উপস্থিতি উল্লেখযোগ্যহারে বাড়ছে। পাখিদের আবাস নির্বিঘ্ন করতে কয়েক বছর ধরে চলছে নিবিড় পর্যবেক্ষণ। এতে সুফল মিললেও বিলের আশপাশে রয়েছে শিকারীদের দৌরাত্ম। অতিরিক্ত ঠান্ডা আর পাখি বসার স্থান ভলো থাকায় এবং এ বছর বিভিন্ন ধরনের মাছ জলজ উদ্ভিদ লতা গুল্ম জন্মানোর কারণে খাদ্য ভরপুর রয়েছে বাইক্কাবিল।

বিশেষজ্ঞদের মতে, মাছ ও পাখি শিকার বন্ধ করতে হবে। মানুষের আনাগোনা নিয়ন্ত্রণে রেখে স্থানীদের সংশ্লিষ্ট করে পাখির আবাসস্থল সংরক্ষণ করা গেলে পাখির আনাগোনা আরও বাড়বে। বাইক্কাবিলেই দেখা হয় পাখি গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মোস্তফা ফিরোজের সাথে। তিনি বলেন, জীববৈচিত্র ও পাখি ভালোবাসি। তাই ছুটে আসি। এখানে এ বছর নতুন করে গ্লোসি, ল্যাঞ্জা, পাইডেরিয়ার, প্রিন্টটাইল এই চার জাতের পাখির দেখা মিলেছে। বাইক্কাবিলে যদি মানুষের যাতায়াত কমিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পাখিদের অভয় দেওয়া হয় তবে পাখির আসা যাওয়া আরও বাড়বে।

বাইক্কাবিল ঘুরতে আসা দর্শনার্থী অহসান হাবিব ও মিজানুর রহমান বলেন, প্রতিবছরই বাইক্কাবিলে আসি পাখি দেখতে এবং ছবি তুলতে। খুব সুন্দর লাগছে পাখির এই অভয়াশ্রম দেখে। এ বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি পাখি এসেছে।

বাইক্কা বিলের বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থপনা সংগঠনের সভাপতি আব্দুস ছুবান বলেন, জীববৈচিত্র রক্ষা করে পর্যটনবান্ধব এই স্থানটিকে নিরাপদ রাখতে পারলে সারা বছর এখানে পাখি থাকবে। এগুলোর দিকে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করার দাবিও জানান তিনি।

মৌলভীবাজারের হাওর বাওড় ও বিলকে যথাযথভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির নিরাপদ আবাসস্থল করা গেলে বাড়বে পরিযায়ী পাখির সংখ্যা এমনই মতামত প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।

অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে বলেন, বাইক্কা বিলে প্রচুর পদ্ম ফোটে। পাখি আসার পর খুব সুন্দর একটা পর্যটন স্পটে রূপান্তরিত হয়। আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি যাতে এখানে কোনো ধরনের ক্ষতি না হয়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()