সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

আমসত্ত্ব বানাবেন যেভাবে

আমসত্ত্ব আমাদের সবারই কম-বেশি খেতে ভালো লাগে। টক-ঝাল-মিষ্টি আমসত্ত্ব মুখে স্বাদ এনে দেয়। এই বৈশাখী ঝড়ে পড়ে যাওয়া যে কোনো আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে ফেলুন এখনই। বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া সুলতানা—

ফল

আমসত্ত্ব আমাদের সবারই কম-বেশি খেতে ভালো লাগে। টক-ঝাল-মিষ্টি আমসত্ত্ব মুখে স্বাদ এনে দেয়। এই বৈশাখী ঝড়ে পড়ে যাওয়া যে কোনো আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে ফেলুন এখনই। বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া সুলতানা—

উপকরণ> ১ কেজি আম > আধা কাপ পানি> ১ কাপ চিনি> ১ চা চামচ মরিচের গুঁড়ো > আধা চা চামচ টালা জিরার গুঁড়ো> ১ চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো> ১ চা চামচ বিট লবণ > সরিষার তেল পরিমাণমতো।

বানানোর নিয়মপ্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিন। এরপর সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বেশি পানি যেন না থাকে। গরম থাকাকালীন ছাকনির সাহায্যে সেদ্ধ আমগুলো ম্যাশ করে নিন। তারপর একটি প্যান গরম করে তাতে সেদ্ধ আমের পাল্প ও চিনি ঢেলে দিন। ভালো করে নেড়ে বাকি সব শুকনো উপকরণগুলো দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। একটি স্টিলের বড় প্লেটে সরিষার তেল মাখিয়ে রাখুন।

নাড়তে নাড়তে যখন দেখবেন আমসত্ত্বের মিশ্রণে আঁঠালোভাব হবে; তখন নামিয়ে নিন। এবার প্যান থেকে প্লেটে ঢেলে নিন। প্লেটটি ধরে একটু ঘুরিয়ে নিন, যাতে সমানভাবে ছড়ায়। এবার কড়া রোদে রেখে টানা ২-৩ দিন শুকিয়ে নিতে হবে। ২দিন পর দেখবেন আমসত্ত্বের রং অনেকটা কালচে খয়েরি হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে কেটে একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন। দীর্ঘদিন ভালো রাখতে মাঝে মধ্যে রোদে দিতে হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()