সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

আমনক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে আবাদ করা আমনের ধানক্ষেতে আক্রমণ করছে কারেন্ট পোকা। এতে দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক। উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে পোকা দমনে ও কৃষকদের পরামর্শ দিতে মাঠ পর্যায়ে না যাওয়ার অভিযোগ রয়েছে। তবে কৃষি কর্মকর্তারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

ফসল

চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে আবাদ করা আমনের ধানক্ষেতে আক্রমণ করছে কারেন্ট পোকা। এতে দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক। উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে পোকা দমনে ও কৃষকদের পরামর্শ দিতে মাঠ পর্যায়ে না যাওয়ার অভিযোগ রয়েছে। তবে কৃষি কর্মকর্তারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় চলতি মৌসুমে ২৬ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১৯ হাজার ৭৭৫ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি প্রায় ২ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নে। কম আবাদ হয়েছে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নে। এই ইউনিয়নে চলতি বছর প্রায় এক হাজার হেক্টর জমিতে আমনের চাষ করা হয়।

উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, আমি কৃষক পরিবারের সন্তান। এবারও ইছাখালী চরে প্রায় তিন একর জমিতে আমনের চাষ করেছি। গত কিছুদিন ধরে দেখছি আমনক্ষেতে কারেন্ট পোকা আক্রমণ করেছে। শীষের উপরে পুড়ে যাওয়ার মতো দেখা যাচ্ছে। এবার সময়মতো বৃষ্টি হয়নি, তার উপর ডিজেলের দাম বেশি। অতিরিক্ত টাকা খরচ করে চাষীদের আমনের চাষ করতে হয়েছে। এখন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমনে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। শিগগির ব্যবস্থা না নিলে লোকসান গুণতে হবে চাষিদের।

তিনি আরও অভিযোগ করেন, উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৩৬জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আছেন। কিন্তু তারা মাঠ পর্যায়ে গিয়ে কাজ করে না। আমি অনেকবার খবর দেওয়ার পরও তাদের দেখা মেলেনি।

মিরসরাই উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, বিভিন্ন এলাকায় আমনক্ষেতে কারেন্ট পোকায় আক্রমণ করেছে। তবে খুব বেশি জমিতে না। আমরা আক্রমণ থেকে রক্ষা থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, এই উপজেলা অনেক বড়। ইউনিয়নগুলোও আয়তনে অনেক বড়। আমাদের উপ-সহকারী কর্মকর্তা যারা ইউনিয়নে দায়িত্বে রয়েছেন তারা নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করেন কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন বলে দাবি করেন তিনি।

মিরসরাইয়ে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখানে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উপর চরম ক্ষুদ্ধ। তিনি বলেন, ৩৬ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রয়েছে। তাদের কাজ হলো মাঠ পর্যায়ে, কিন্তু তারা মাঠে না গিয়ে অফিসে বসে বসে বেতন নিচ্ছেন। তিনি চলতি নভেম্বর মাস থেকে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যাদের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে ইউনিয়ন ভিত্তিক কাজ বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()