সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

আমনের বাম্পার ফলনে ঘরে ঘরে নবান্ন উৎসব

দিগন্ত বিস্তৃত আমনের ক্ষেত, সোনামাখা রোদে মাঠে মাঠে ঝলমলিয়ে উঠছে সোনালি ধান। সেই ধানের ঝিলিক যেন ছড়িয়ে পড়েছে লালমনিরহাটের কৃষকদের চোখেমুখে। জেলার ৫ উপজেলায় চলতি মৌসুমের অগ্রহায়ণ মাস জুড়ে আমন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার উৎসব চলছে।

ফসল

দিগন্ত বিস্তৃত আমনের ক্ষেত, সোনামাখা রোদে মাঠে মাঠে ঝলমলিয়ে উঠছে সোনালি ধান। সেই ধানের ঝিলিক যেন ছড়িয়ে পড়েছে লালমনিরহাটের কৃষকদের চোখেমুখে। জেলার ৫ উপজেলায় চলতি মৌসুমের অগ্রহায়ণ মাস জুড়ে আমন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার উৎসব চলছে।

জানা গেছে, চলতি মৌসুমে রোগবালাই ও আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে কৃষকের মুখে যেন হাসির ঝিলিক। বাজারে ১২শ থেকে সাড়ে ১২শ টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। এ বছর প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ মণ ধান পাওয়ার আশা কৃষকদের।

সরেজমিনে দেখা গেছে, ফসলের মাঠজুড়ে কিষাণ-কৃষাণী ব্যস্ত সময় পার করছেন। আমন ধান ঘরে তোলা, মাড়াই, সিদ্ধ ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকের ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের আমেজ।

কৃষকরা বলছেন, সার, কীটনাশক ও শ্রমিকের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। অন্যান্য বছরের তুলনায় আবহাওয়া অনুকূলে থাকায় পোকামাকড়ের আক্রমণও কম। ফলে এ বছর ভালোই ফলন হয়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে।

লালমনিরহাট কৃষি বিভাগের তথ্যমতে, এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। আশা করি এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। জেলায় ৮৬ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এ বছর তা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত জেলায় ৯০ ভাগ ধান কর্তন হয়েছে।

হাতীবান্ধা উপজেলার নিজ শেখ সুন্দর গ্রামের আকবর আলী বলেন, এই এলাকায় রাস্তাঘাট না থাকায় আমাদের প্রতিবছর আমন ধান পরিবহনে বাড়তি টাকা খরচ হচ্ছে।

সদর উপজেলার কৃষক মহসিন আলী বলেন, বাজারে দিন দিন সার কীটনাশকের দাম বৃদ্ধি পাচ্ছে। এভাবে দাম বৃদ্ধি পেলে আমাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। সরকারের কাছে জোর দাবি, যেন সারের মূল্য কমিয়ে দেয়।

হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। এই ফলনের মধ্য দিয়েই আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. সাইফুল আরিফিন বলেন, এ বছর জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর পোকামাকড় আক্রমণ কমই দেখা গেছে। আমাদের কৃষি অফিসাররা প্রতিটি ইউনিয়নের কৃষকদেরকে আধুনিক চাষ আমাদের জন্য সহযোগিতা করে আসছে। পাশাপাশি কৃষকরা ধানের ভালো দামও পাচ্ছেন।

রবিউল হাসান/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()