সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

ভৈরবে রোপা আমন ধানের জমি তৈরি ও চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বৃষ্টি না হওয়ায় বিকল্প উপায়ে জমিতে পানি দিয়ে রোপণের উপযোগী করছেন উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকরা।

ফসল

ভৈরবে রোপা আমন ধানের জমি তৈরি ও চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বৃষ্টি না হওয়ায় বিকল্প উপায়ে জমিতে পানি দিয়ে রোপণের উপযোগী করছেন উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকরা।

আমন চাষকে ঘিরে যেন এখন মাঠে মাঠে উৎসব শুরু হয়েছে। তবে তীব্র দাবদাহে আর বৃষ্টির অভাবে আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম হলেও বিপাকে পড়েছিলেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সাদেকপুর, রসুলপুর, মেন্দিপুর, গজারিয়া, মানিকদি, তেয়ারিচর, ভবানীপুর, শ্রীনগর, কালিকাপ্রসাদ এলাকার কৃষকরা তাদের জমিতে আমন ধানের চারা রোপণ নিয়ে সকাল-সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন। কেউ জমির আইল কোদাল দিয়ে কোপাচ্ছেন। কোথাও কোথাও মাঠ সমান করার জন্য শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলার দিয়ে চলছে মইয়ের কাজ। কোথাও আবার কৃষকরা নিজেই মই টেনে জমি সমান করছেন। আবার কোথাও আমন ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। কেউ আবার জমিতে জৈব সার দিচ্ছেন।

আরও পড়ুন: বন্যার পানি নামতেই ফের স্বপ্ন বুনছেন চাষিরা

উপজেলার রসুলপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, প্রতিবছরই এই সময়ে জমিতে বাড়তি ফসল হিসেবে রোপা আমন ধান চাষ করে থাকি। এই বছরেও ৮ বিঘা জমিতে রোপা আমন ধান রোপণ করেছি। বৃষ্টি কম হওয়ায় সেচ দিয়ে জমিতে ধান রোপণের জন্য উপযোগী করতে হয়েছে।

উপজেলার সাদেকপুর গ্রামের কৃষক রাহিম ভূঁইয়া বলেন, এ বছর পাঁচ বিঘা জমিতে রোপা আমন ধান চাষ করেছি। আমাদের এলাকার জমিগুলোতে বছরে দুই ধরনের ফসল আবাদ হয়ে থাকে। আমরা বর্ষার শেষে পানি চলে যাওয়ার পর জমিতে রোপা আমন ধান চাষ করি। পরবর্তীতে একই জমিতে বোরো ধান চাষ করা হবে। এটিই আমাদের মূল ধান চাষ। যদি আবহাওয়া রোপা আমন ধান চাষের অনুকূলে থাকে আর বর্ষার পানিতে যদি ধান তলিয়ে না যায় তাহলে ফলন ভালো হবে।

ভবানীপুর গ্রামের কৃষক রহমতুল্লাহ মিয়া বলেন, আমাদের এলাকায় সাধারণ বোরো ধান বেশি আবাদ করা হয়। তবে বর্ষার শেষ দিকে যদি বর্ষার পানি দ্রুত সময়ের মধ্য চলে যায় তাহলে পানিতে ডুবে যাওয়া জমিতে রোপা আমন ধান চাষ করি। আসলে এই ফসলটা আমাদের জন্য বাড়তি একটি ফসল হিসেবে পেয়ে থাকি।

আরও পড়ুন: ভাগ্য বদলে বিদেশমুখী হাওরের কৃষক-তরুণ

এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, রোপা আমন ধান চাষের জন্য ৫৫০ জন কৃষকে প্রণোদনা দেওয়া হয়েছে। ভৈরবে এবার রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা রয়েছে ২ হাজার ২৮৫ হেক্টর জমি। এ পর্যন্ত ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ২ হাজার ৩৭০ হেক্টর।

তিনি আরও বলেন, আমরা রোপা আমন ধান চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের মাঠ পর্যায়ে কৃষি কর্মীরা সার্বক্ষণিক কৃষকদের খোঁজ খবর রাখছেন এবং কৃষি বিষয়ক পরামর্শ দিচ্ছেন।

রাজীবুল হাসান/জেএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()