সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

আমন ধান ঘরে তোলার আনন্দে মেতেছেন কৃষকেরা

শীতল বাতাসে পাকা সোনালি ধান দোল খাচ্ছে মাঠে মাঠে। পাকা ধানের গন্ধে প্রফুল্ল হয়ে উঠেছে কৃষকদের মন। মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। অন্যদিকে মাঠ থেকে নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন কৃষাণিরা। সবমিলিয়ে কৃষক পরিবারের মধ্যে এখন উৎসবের আমেজ। মানিকগঞ্জ জেলায় যেন শুরু হয়েছ

ফসল

শীতল বাতাসে পাকা সোনালি ধান দোল খাচ্ছে মাঠে মাঠে। পাকা ধানের গন্ধে প্রফুল্ল হয়ে উঠেছে কৃষকদের মন। মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। অন্যদিকে মাঠ থেকে নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন কৃষাণিরা। সবমিলিয়ে কৃষক পরিবারের মধ্যে এখন উৎসবের আমেজ। মানিকগঞ্জ জেলায় যেন শুরু হয়েছে 'আমন উৎসব'।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় দুই জাতের আমন ধান চাষ করা হয়—রোপা আমন ও বোনা আমন। সাতটি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমনের আবাদ হয়েছে ১২ হাজার ৩৮ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৪৫ হাজার ৮২৭ মেট্রিক টন। বোনা আমনের আবাদ হয়েছে ১৯ হাজার ৬৯১ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ১৮ হাজার ৬৩০ মেট্রিক টন।

চলতি বছর রোপা আমন আবাদ হয়েছে ১৩ হাজার ২০৮ হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২৮৩ মেট্রিক টন। বোনা আমন আবাদ হয়েছে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৩৭২ মেট্রিক টন।

নালী ইউনিয়নের কৃষক রতন দেওয়ান জাগো নিউজকে বলেন, 'এ বছর পানি নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে ঠিক সময়ে বৃষ্টি হয়েছে। ফলে ধানের ফলন ভালো হয়েছে। আশা করি কিছুটা লাভ করতে পারবো। সময়টা আমাদের জন্য উৎসবের—আমরা একে বলি আমন উৎসব।'

আরও পড়ুনশরীয়তপুরে জনপ্রিয় হচ্ছে বিনা চাষ পদ্ধতির রসুন আবাদমালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষের সম্ভাবনা

কুড়িগ্রাম থেকে ধান কাটার কাজে মানিকগঞ্জে এসেছেন আনোয়ার হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, 'আমরা প্রতি বছর এই সময়ে মানিকগঞ্জে ধান কাটতে আসি। এ বছর আমাদের এলাকা থেকে ছয়জন এসেছি। তিন বেলা খাবারের পাশাপাশি প্রতিদিন ৭২০ টাকা করে মজুরি ঠিক হয়েছে।'

নবগ্রাম ইউনিয়নের কৃষক সাত্তার ব্যাপারী জাগো নিউজকে বলেন, 'এক বিঘা জমিতে সাধারণত ৭ থেকে ৮ মণ আমন ধান হয়। তবে কিছু জাত আছে, যেমন ডেপু জাত—এতে ফলন একটু বেশি হয়, প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ পর্যন্ত ধান পাওয়া যায়।'

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ জাগো নিউজকে বলেন, 'কৃষি কর্মকর্তাদের পরামর্শ আর সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এ বছর আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। কৃষকেরা এ বছর ভালো লাভ করবেন। গত বছরের তুলনায় এবার আমন ধানের আবাদও বেড়েছে। আশা করছি, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।'

মো. সজল আলী/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()