সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

আমবাগান দেখতে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন কৃষিমন্ত্রী

একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এদিন জেলায় বিভিন্ন আমবাগান পরিদর্শন করবেন মন্ত্রী।

ফল

একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এদিন জেলায় বিভিন্ন আমবাগান পরিদর্শন করবেন মন্ত্রী।

বৃহস্পতিবার তিনি বিমানযোগে সকাল সোয়া ৮টায় রাজশাহী পৌঁছাবেন। পরে সকাল ৯টায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মন্ত্রী সকাল দশটায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় আমবাগান এবং আমচাষি রফিকুল ইসলামের বাগান পরিদর্শন করবেন। দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে আজান ট্রেড ইন্টারন্যাশনালের মাল্টি সংরক্ষাণাগার এবং ছত্রাজিতপুর পলিনেট হাউজ পরিদর্শন করবেন।

এদিন বিকেল তিনটায় মন্ত্রী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালায় যোগদান করবেন।

বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। এদিন সন্ধ্যা সোয়া ৬টায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

সোহান মাহমুদ/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()