সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

আম রপ্তানি বাড়াতে বসছে ‘হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেছেন, আম রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্টে প্ল্যান্ট বাসানো হবে।

ফল

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেছেন, আম রপ্তানি বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্টে প্ল্যান্ট বাসানো হবে।

এছাড়া ম্যাংগো বোর্ড তৈরি, আম নীতিমালা, আম প্রসেসিং, চাষিদের অল্প মূল্যে সোলার প্যানেল বিতরণ করা হবে। এতে বিদেশে আম রপ্তানি বাড়বে।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২ টার দিকে রপ্তানিযোগ্য কয়েকটি আম বাগান পরিদর্শন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স আয়োজিত স্থানীয় রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. আনোয়ার হোসেন বলেন, 'চলতি মৌসুমে শুধু চীনের বাজারে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানি হতে যাচ্ছে। এমনভাবে কাজ করতে হবে যেন আগামী ৩-৪ বছরের মধ্যে ৫ লাখ টন আম বিদেশে রপ্তানি করা যায়।'

তিনি বলেন, আগামী মাসে বিদেশি কূটনৈতিক ও আমদানিকারকদের আমন্ত্রণ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের আম সম্পর্কে ধারণা দেওয়া হবে। যাতে করে বিশ্বে আম রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।'

জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এসময় রপ্তানি ব্যুরোর পরিচালক (পণ্য) মো. শাহজালাল, চেম্বারের সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোহান মাহমুদ/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()