চলতি অর্থবছরে সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে নতুন ভবন নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়কে ছাড় দিয়েছে সরকার।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় আগের পরিপত্রের দুটি শর্ত শিথিল করে সংশোধিত পরিপত্র জারি করেছে।
সংশোধিত পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়–সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণ বন্ধ থাকবে।
সরকারি ব্যয় কমাতে গত ৮ জুলাই অর্থ মন্ত্রণালয় প্রথম পরিপত্রটি জারি করেছিল।
দ্বিতীয় শিথিলতায় বলা হয়েছে, কোনো ভবন নির্মাণের কাজ ন্যূনতম ৭০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে বাকি কাজ শেষ করতে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে অর্থায়ন করা যাবে।
কৃষি মন্ত্রণালয়ের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি ভবন, বীজ পরীক্ষাগার, হিমাগার ও গবেষণা স্থাপনার কাজ এই ছাড়ের ফলে চালু থাকবে, যা মাঠপর্যায়ের সেবা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)